পুবের কলম ওয়েব ডেস্ক: কর্ণাটকের যে প্রার্থীদের দিকে অনেকের নজর ছিল তাদের মধ্যে কানিজ ফাতিমা অন্যতম। শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম মেয়েদের হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপের তীব্র বিরোধিতা করেছিলেন ফাতিমা। গুলবার্গ উত্তর নির্বাচনী কেন্দ্রে তাঁকেই প্রার্থী করেছিল কংগ্রেস। তিনিই কংগ্রেসের একমাত্র মুসলিম মহিলা প্রার্থী। জয়ী হয়ে ফের একবার চর্চায় এলেন ফাতিমা। ফাতিমা হিজাব পরিহিতা। গত বছর বাসবরাজ বোম্মাই এর নেতৃত্বাধীন বিজেপি সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করলে গুলবার্গায় বিশাল বিক্ষোভ হয়, যার নেতৃত্ব দিয়েছিলেন কানিজ ফাতিমা। ২০২০ তে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে মহিলাদের বিক্ষোভেরও অগ্রভাগে ছিলেন তিনি।কর্নাটকে সরকারী সিদ্ধান্তের ফলে রাষ্ট্র পরিচালিত কলেজগুলিতে মুসলিম মেয়েদের হিজাব নিষিদ্ধ করা হয়েছিল। তখন ব্যাপক লড়াই করেছিলেন কংগ্রেসের এই নেত্রী।বিজেপির প্রার্থী চন্দ্রকান্ত বি পাতিলকে পরাজিত করেছেন ফাতিমা। তবে এবার প্রথম নয়। এর আগেও ২০১৮ তে এই লিঙ্গায়েত নেতাকে ৬০০০ ভোটে পরাজিত করেছিলেন তিনি। কানিজ ফাতিমা একজন সামাজ কর্মী। নারী অধিকার, বিশেষ করে মুসলিম মেয়েদের অধিকার আদায়ের জন্য তিনি লড়াই করছেন। ২০১৮ এর কিছু দিন আগে ফাতিমা ভোট ময়দানে নামেন। তার স্বামী কামারুল ইসলাম, ছিলেন মন্ত্রী এবং ছয় বারের বিধায়ক। তার মৃত্যুর পর ফাতিমা নির্বাচনী ময়দানে নামেন।ফাতিমা মনে করেন হিজাব মেয়েদের অধিকার। তিনি বলেন, স্বাধীন ভারতে কাউকে পোশাক দেখে বিচার করা যায় না। হিজাবের জন্য মেয়েদের কলেজে আসা বন্ধে করে দেওয়া যায় না। ফাতিমা স্পষ্ট বলেছিলেন, ধর্মান্ধ হিন্দুত্ববাদীদের উস্কানি দিয়েছিল বিজেপি।
ইমামা খাতুন
প্রকাশিত:
১৩ মে ২০২৩, ১৫:৪০
আরও খবর
ই-২০ পেট্রলে মাইলেজ কমে না, ইঞ্জিনেরও ক্ষতি হয় না— সংসদে দাবি কেন্দ্রের
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
"শাস্তির বিধানই যথেষ্ট নয়, পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজান": লোকসভায় নয়া বিল নিয়ে সরব শশী থারুর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
“কোনো গুলিই চালানো হয়নি”: লোকসভায় রাহুল গান্ধির অভিযোগ উড়িয়ে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
“কোনো গুলিই চালানো হয়নি”: লোকসভায় রাহুল গান্ধির অভিযোগ উড়িয়ে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর