পুবের কলম ওয়েব ডেস্ক:
আরও পড়ুন:
তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান বলেছেন, গাজা ইস্যুতে বিশ্ব প্রতিবাদী আওয়াজ তুলতে ব্যর্থ হয়েছে; বিশেষ করে যখন একজন ইসরাইলি মন্ত্রী বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে এক বার্তায় গাজায় পারমাণবিক বোমা ফেলাকে বিকল্প হিসেবে উল্লেখ করেছেন।
আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় ফার্স্ট লেডি এমিন প্রশ্ন তুলেছেন যে, ‘তারা এখন কীভাবে সর্বজনীন মানবাধিকারের কথা বলতে পারে?’
আরও পড়ুন:
এর আগে গত মাসে ইসরাইলি মন্ত্রী আমিচায় ইলিয়াহু, যিনি ডানপন্থি ওটজমা ইহুদিত পার্টির সদস্য, স্থানীয় মিডিয়াকে বলেছিলেন, গাজায় ‘পারমাণবিক বোমা’ ফেলা ‘একটি বিকল্প’ হিসেবে রয়েছে। ইসরাইল দীর্ঘদিন ধরে প্রকাশ্যে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে আসছে যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা।
আরও পড়ুন:
এদিন তুর্কি ফার্স্ট লেডি বলেন, ৭৫ বছর আগে স্বাক্ষরিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণার বার্ষিকী এমন সময় পালন করা হচ্ছে, যখন ‘গাজায় মানবাধিকার পদদলিত হচ্ছে’।
আরও পড়ুন:
‘গত দুই মাস ধরে কাফনে মোড়ানো গাজার নিষ্পাপ শিশুদের ছবি দেখে আমরা কেঁপে উঠছি। ইসরাইল নির্লজ্জভাবে বিশ্ব মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মানবতার বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে। তারা শুধু নারী, শিশু এবং বৃদ্ধকেই হত্যা করে না, মানবতার সকল মূল্যবোধকেও হত্যা করে,’ বলেছেন এমিন এরদোগান।
আরও পড়ুন: