০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মথুরায় মদ ও মাংসের দোকান বন্ধ করে দুধ বিক্রির নির্দেশ যোগী সরকারের

পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের মথুরায় মদ ও মাংস বিক্রি বন্ধে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল যোগী সরকার। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লক্ষ্ণৌতে এখানে কৃষ্ণোৎসব কর্মসূচিতে বক্তব্য রাখার সময় এই কথা জানান। সেইসঙ্গে তিনি বলেন, এই ব্যবস্থা বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মথুরায় মদ ও মাংস বিক্রির ব্যবসার সঙ্গে যারা জড়িত আছেন, তাদের দুধ বিক্রির নির্দেশ দিয়েছেন যোগী।

মুখ্যমন্ত্রীর কথায়, মথুরা এক সময়ে দুধ বিক্রিতে দেশের মধ্যে গৌরব অর্জন করেছিল সেই হৃত গৌরবই আবার ফিরিয়ে আনতে চান তিনি।

এদিনের অনুষ্ঠানে তিনি করোনা ভাইরাস নিমূর্ল করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়ে বলেন, ব্রজভূমি উন্নয়নে রাজ্যে তরফ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে।

এদিনের অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী এবং শ্রীকান্ত শর্মাও উপস্থিত ছিলেন।   

সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মথুরায় মদ ও মাংসের দোকান বন্ধ করে দুধ বিক্রির নির্দেশ যোগী সরকারের

আপডেট : ৩১ অগাস্ট ২০২১, মঙ্গলবার