পুবের কলম, ওয়েবডেস্ক: শিলচরে কম্পিউটার সেন্টারে ভয়াবহ আগুন, বেশ কয়েকজন পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা। শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে নিমেষের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই সেন্টার সহ তার আশেপাশের এলাকায়। আতঙ্কে এক ছাত্রী ওই সেন্টারের বিল্ডিং থেকে লাফ দেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

শিলচরে কম্পিউটার সেন্টারে ভয়াবহ আগুন, বেশ কয়েকজন পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা

জানা গেছে, হঠাৎ করে ওই বিল্ডিংটিতে হঠাৎ করে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিল্ডিংয়ের কিছু কিছু জায়গায় এখনও আগুন জ্বলছে, আপাতত সেগুলি নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। যদিও বিল্ডিংয়ের মধ্যে কেউ আটকে রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। কি কারণে এই আগুন তা খতিয়ে দেখা হচ্ছে।