পুবের কলম প্রতিবেদক, বাঁকুড়া: বড়জোড়ার কারখানায় বিস্ফোরণে মঙ্গলবার দগ্ধ হয়েছিলেন ১৭ জন শ্রমিক। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। মঙ্গলবার রাতে তাদের মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, এখনও বেশ কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন:
মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া থানার ঘুটগড়িয়ার কারখানায় কাজ চলাকালীন দুপুরে ফার্নেস বিস্ফোরণ ঘটে। গরম তরল গায়ে পড়ে ১৭ জন শ্রমিক দগ্ধ হয়। তাদের তড়িঘড়ি বড়জোড়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে আশঙ্কাজনক ১০ শ্রমিককে রেফার করা হয় দুর্গাপুরের হাসপাতালে। সে'ানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে এক শ্রমিকের মৃত্যু হয়।
বুধবার হাসপাতালে মৃত্যু হয়েছে আরও একজনের।আরও পড়ুন:
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে যে শ্রমিকের মৃত্যু হয়েছে তাঁর নাম, মুহাম্মদ আজিজ। তিনি বিহারের সমস্তিপুরের বাসিন্দা। অন্যদিকে, বুধবার ভোরে যার মৃত্যু হয়েছে, তাঁর নাম রমেশ কুমার। তিনি উত্তরপ্রদেশের মুজফ্ফপুরের বাসিন্দা। বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন আরও ৬ জন শ্রমিকের অবস্থা সংকটজনক।
আরও পড়ুন:
এই ঘটনার পর কারখানার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, শ্রমিকদের নিরাপত্তার জন্য উপযুক্ত ব্যবস্থা ছিল না বলে দাবি শ্রমিকদের।
আরও পড়ুন: