পুবের কলম প্রতিবেদক: ঈদ উপলক্ষে 'গায়ত্রী ভবন'এ অস্থায়ী একটি হাট বসিয়ে বস্ত্র প্রদান করল তৃণমূল। শরীরের 'মাপজোক' অনুযায়ী শিশু, পুরুষ, মহিলা ও বয়স্করা ওই শিবিরে হাজির হয়ে পছন্দ মতো উৎসবের নানাবিধ বস্ত্র নিয়ে গেলেন।
আরও পড়ুন:
উত্তর ২৪ পরগনা সাংগঠনিক জেলার অন্যতম একটি কার্যালয় দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াত মা গায়ত্রী বন্দ্যোপাধ্যায়-এর নামাঙ্কিত কার্যালয় ‘গায়ত্রী ভবন’। উত্তর দমদম পৌরসভা এলাকায় কল্যাণী রোড লাগোয়া ফতুল্লাপুরের অবস্থিত দলীয় ওই কার্যালয়টি।
শুক্রবার সন্ধ্যায় অস্থায়ী ওই বিপনী মার্কেটটির উদ্বোধন করেন তৃণমূলের বর্ষীয়ান সংসদ সৌগত রায়। ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস'রা।আরও পড়ুন:
বস্ত্র বিতরণের অভিনব মাধ্যম দেখে কর্মসূচি প্রধান দুই উদ্যোক্তা পুরসভার ৪ ও ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতানা বানু এবং শেখ নাজিম উদ্দিন-কে ভূয়সী করেন সৌগত রায়।
আরও পড়ুন:
এমনিতেই উৎসব উপলক্ষে অনেকেই বস্ত্র প্রদান করেন।
কিন্তু এক্ষেত্রে ছিল অভিনব ব্যবস্থা। উদ্যোক্তারা বলছেন, ঈদ আনন্দে নাগরিকদের সুবিধার্থের কথা ভেবে বসান হয় অস্থায়ী ওই বস্ত্র বাজার। যেখানে একদিকের টেবিলে অল্প বয়সী মহিলাদের জন্য ছিল কুর্তি, ফ্রক, ওড়না। বয়স্কদের জন্য নানা প্রকারের শাড়ি। আর পুরুষদের জন্য ছিল লুঙ্গী,প্যান্ট, শার্ট ও জিন্স।আরও পড়ুন:
শেখ নাজিম উদ্দিন জানান, সব মিলিয়ে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত একদিনের খোলা ওই বস্ত্র বাজার থেকে কমবেশি ৩ হাজার মানুষ পরনের বস্ত্র নিয়ে গেছেন।