১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চোর সন্দেহ, দুই ব্যক্তিকে পিটিয়ে খুন জামালপুরে

সফিকুল ইসলাম (দুলাল), বর্ধমান: প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঘটে গণপিটুনি। অনেক সময় শিকার হন নিরাপরাধ ব্যক্তি। আবার কেউ দোষ করলেও আইনের মাধ্যমে সাজা পাওয়ার আগেই চরম শাস্তি পেয়ে যান। উন্মত্ত জনতা আইন নিজেদের হাতে তুলে নেওয়ায় অনেক সময়েই গণপিটুনির জেরে মৃত্যুও হয়। এবার আইন হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে কড়া আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। গত বুধবার লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘নতুন আইনে গণপিটুনির সাজা হিসাবে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়ারও বিধি রাখা হয়েছে।’

আরও পড়ুন: বালিচুরি রুখতে তৎপর মঙ্গলকোট পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার দু’দিন যেতে না যেতেই মর্মান্তিক ছবি উঠে এল পূর্ব বর্ধমানের জামালপুরে। গরু চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা করল গ্রামবাসীরা। নিহতদের নাম জানা না গেলেও তাদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায় বলে জানা গিয়েছে। গ্রামবাসীর অভিযোগ, গাড়ি নিয়ে গ্রামে গরু চুরি করতে এসেছিলেন কয়েকজন। তাড়া করায় তাদের দু’জন পুকুরে ঝাঁপ দেয়। পুকুর থেকে ওঠার সময় তাদের ঘিরে ধরে মারধর করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। পরে দু’জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে নিয়ে গিয়েছিল পুলিশ। কিন্তু কাউকেই বাঁচানো যায়নি। মৃতদের নাম এখনও জানা যায়নি। পুলিশ জানতে পেরেছে, তাঁরা দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা। গণপ্রহারে মৃত্যুর ঘটনায় একটি মামলা রুজু করেছে জামালপুর থানার পুলিশ।

আরও পড়ুন: বাংলা না থাকলে স্বাধীনতার আন্দোলনটাই সফল হত না: বর্ধমান থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: বুধবার বর্ধমানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ‘বালি’ নিয়ে কড়া বার্তা দিতে পারেন মমতা

সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে জামালপুরের তুরুপ ময়না গ্রামে গবাদি পশু চুরি যাচ্ছিল। স্থানীয়দের দাবি, এক মাসে অন্তত ১৫টি গরু চুরি গিয়েছে। পুলিশকে অভিযোগ জানিয়ে লাভ না হওয়ায় রাতে গ্রামবাসীরাই পাহারা দিচ্ছেন। এলাকাবাসীদের দাবি, শুক্রবার রাতে ওই গ্রামের এক বাসিন্দার বাড়িতে ঢুকে পড়ে দুই যুবক। মোষ বের করার সময় স্থানীয়রা টের পেয়ে যান। ঘিরে ধরেন তাদের। স্থানীয়দের হাত থেকে বাঁচতে জলে ঝাঁপ দেয় দু’জনে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর গ্রামবাসীরা যে যার ঘরে চলে যান। প্রায় ঘণ্টা দুয়েক পর পুকুর থেকে ওঠার পর পোশাক বদল করছিল দু’জনে। কোনওক্রমে এলাকা ছাড়ার চেষ্টা করে তারা। সেই সময় ফের গ্রামবাসীরা তাদের ঘিরে ধরে। চলে ব্যাপক মারধর।

এদিকে, গণপিটুনির খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন জামালপুর থানার পুলিশ। গুরুতর আহত দুই ব্যক্তিকে মেমারি হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকালে তাঁদের মৃত্যু হয়। ঘটনার পরে এলাকায় পুলিশ পাহারা রয়েছে এলাকায়। পুলিশ একটি মামলা রুজু করেছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

রাত পোহালেই ভোট, শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা বাংলাদেশে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চোর সন্দেহ, দুই ব্যক্তিকে পিটিয়ে খুন জামালপুরে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার