পুবের কলম, ওয়েবডেস্ক: আজ ৭৭ স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক ঘড়ির কাঁটা মিলিয়ে  সকাল টায় দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে তেরঙা প্রধানমন্ত্রী।  ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে জাতীয় সঙ্গীত, জনগণমন। মোদি এদিন জাতির উদ্দেশে বলেন,  এগিয়ে চলেছে ভারত। দেশ আর থেমে থাকবে না।

আজ দেশ ডিজিটাল প্রযুক্তিতে সামনের দিকে এগিয়ে চলেছে। একাধিক ক্ষেত্রে দেশ আজ উন্নয়ন করেছে। বন্দে ভারত ট্রেনের সূচনা-সহ রেল থেকে সামুদ্রিক ক্ষেত্রে একাধিক উন্নয়ন হয়েছে।