পুবের কলম, ওয়েবডেস্ক: গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে এবং ব্রিটিশ পররাষ্ট্র দফতরের ল্যাঙ্কাস্টার হাউসে প্রথমবারের মতো ইফতার নৈশভোজের আয়োজন করা হয়। ব্রিটেনে বসবাসকারী বিশিষ্ট মুসলিম নেতৃবৃন্দকে উভয় স্থানেই আমন্ত্রণ জানানো হয়। আযানের জন্য বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়। মুসলিমদের জন্য প্রার্থনা, পবিত্র কুরআন তেলাওয়াতেরও আয়োজন করা হয়।
আরও পড়ুন:
কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান গ্র্যাগ হ্যান্ডস ১০ ডাউনিং স্ট্রিটে অতিথিদের স্বাগত জানিয়ে, ব্রিটেনের উন্নয়নে মুসলমানদের অবদানের কথা তুলে ধরেন।
গ্র্যাগ হ্যান্ডস বলেন, ইসলাম হল শান্তি ও নিরাপত্তার ধর্ম হিসেবে উল্লেখ করে বলেন, রমযান এখন ব্রিটেনের ধর্মীয় ও সামাজিক সংস্কৃতির অংশ হয়ে উঠেছে।আরও পড়ুন:
ল্যাঙ্কাস্টার হাউসে আয়োজিত প্রথম ইফতার নৈশভোজে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কেমি ব্যাডেনোক এবং ব্যবসায়িক মন্ত্রী লর্ড জনসন অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন। রমযান উপলক্ষে উপস্থিতদের অতিথিদের অভিনন্দন জানিয়ে, ব্রিটেনে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানান। মন্ত্রীরা লন্ডনকে বিশ্বের ইসলামিক অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করার অভিপ্রায়ের কথা জানান।মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইমাম শেখ হানি সাদ মাহমুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এবং পবিত্র কুরআন তেলাওয়াত করে উপস্থিত সকলকে মন্ত্রমুগ্ধ করেন।দুটি অনুষ্ঠানেরই বিশেষ আকর্ষণ ছিল অন্যতম শেফ সুলাইমান রাজা এবং স্পাইস ভিলেজের তৈরি ঐতিহ্যবাহী পাকিস্তানি খাবার।