পুবের কলম ওয়েবডেস্কঃ আশার কথা শোনালেন চিকিৎসকরা। এবার ওষুধেই সারবে এডসের মত মারণ ব্যাধি। জিন এডিটিং ব্যাধি কাজে লাগিয়েই এই অসম্ভব সম্ভব হতে পারে। ইজরাইলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের দ্য জর্জ এস ওয়াইজ ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্সের নিউরো-বায়োলজি, বায়োকেমিস্ট্রি ও বায়োফিজিক্সের গবেষকরা।
।আরও পড়ুন:
বিশ্ববিখ্যাত বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচারে খুব সম্প্রতি প্রকাশিত হয়েছে এই গবেষণা সংক্রান্ত এই বিষয়টি। প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই তুমুল সাড়া ফেলেছে এই প্রবন্ধটি। অ্যাকুয়ার্ড হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের ভাইরাস এইচআইভি একবার মানব দেহে প্রবেশ করলে তা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকে একেবারেই ধ্বংস করে দেয়।
এটাই এক কথায় এডস। যাকে সম্পূর্ণ নিরাময় করার মত কোন ওষুধ এখনও বের হয়নি। তাই এই দাবী যদি সত্যি হয় তাহলে তা হবে যুগান্তকারি আবিষ্কার।আরও পড়ুন:
বিজ্ঞানীদের দাবি, একটি মাত্র ইনজেকশনেই মিলতে পারে অভাবনীয় ফলাফল। মানবদেহে বি-সেল নামক এক বিশেষ ধরনের শ্বেত রক্তকণিকা থাকে যা অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয় ও বিভিন্ন ভাইরাস ও ব্যাক্টেরিয়ার সঙ্গে লড়াই করে। বিজ্ঞানীরা সিআরআইএসপিআর নামক একটি পদ্ধতি ব্যবহার করে এই বি-সেলের জিনগত উপাদানে বদল এনেছেন।
আরও পড়ুন: