পুবের কলম ওয়েবডেস্ক: বিজেপির ‘নেশা মুক্ত অভিযান’-এর ত্রিপুরায় নেশার বাড়বাড়ন্তের পাশাপাশি এখন মারণরোগ এইডস-এরও রমরমা। বৃহস্পতিবার স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, রাজ্যে এখন প্রতি মাসে নতুন করে ১২০ জন এইডস-এ আক্রান্ত হচ্ছেন।
ত্রিপুরা লেজিসলেটিভ ফোরাম অন এইডস সদস্যদের নিয়ে রাজ্য বিধানসভার লবিতে এইডস নিয়ে এক সচেতনামুলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রাজ্যে দিন দিন যেভাবে এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকার। মুখ্যমন্ত্রী কোনও ধরনের রাখঢাক না রেখেই বলেন, ২০২৫ সালের মে মাস পর্যন্ত রাজ্যে এইডস আক্রান্তের সংখ্যা ৫ হাজারের উপরে।আরও পড়ুন:
মেয়েরাও আক্রান্ত হচ্ছেন। এখন আক্রান্ত পুরুষের সংখ্যা ৪ হাজারের বেশি। এক হাজারের উপর আক্রান্ত মহিলারা।
তৃতীয় লিঙ্গও আক্রান্ত। চলতি বছরের এপ্রিল-মে এই দু’মাসে ৪০ হাজার মানুষের এইচআইভি পরীক্ষা করা হয়। এতে এইডস আক্রান্তের সংখ্যা মিলেছে ৩০০। ২০২৪ সালের অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত এইচআইভি পরীক্ষা করা হয় ২ লক্ষের উপর।আরও পড়ুন:
এতে আক্রান্তের সংখ্যা মিলেছে ১৪০০ জনের। মুখ্যমন্ত্রীর দেওয়া এই তথ্য থেকেই স্পষ্ট রাজ্যে মারণ এই রোগ ক্রমশ বিভীষিকাময় রূপ নিচ্ছে।