https://twitter.com/BjpBiplab/status/1525458978875969537?s=20&t=i6osxP3gwZuCGD1Bvn-_4g
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসছে মানিক সাহার নাম। এই মূহুর্তে ত্রিপুরার রাজ্য বিজেপির সভাপতি মানিক সাহা। স্বচ্ছ ভাবমূর্তির বলেই রাজ্য রাজনীতির অন্দরমহলে তাঁর পরিচিতি।
আরও পড়ুন:
মানিক সাহা রাজ্যসভার সাংসদও,রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য রাজভবনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তিনি। দেশের রাজনীতিকে চমকে দিয়ে শনিবার বারবেলায় মুখ্যমন্ত্রী পদ ছাড়ার কথা ঘোষণা করেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উল্লেখ্য শুক্রবারেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বিপ্লব।
আরও পড়ুন:
কয়েক মাস পরেই ত্রিপুরায় বিধানসভা ভোট।
ইতিমধ্য়ে সেখানে সংগঠন মজবুত করতে শুরু করেছে তৃণমূল কংগ্রগ্রেস রাজ্যের যে অংশ সংগঠন মজবুত করছে তৃণমূল কংগ্রেস সেই পূর্ব ত্রিপুরারই জনপ্রিয় নেতা মানিক সাহা( ফলে বিপ্লবের ইস্তফাকে বিজেপির মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল।আরও পড়ুন:
মানিক সাহাকে শুভেচ্ছা জানিয়ে ইতিমধ্যেই ট্যুইটও করেছেন বিপ্লব দেব। অন্যদিকে ত্রিপুরায় বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছে মানিক সাহাকে। সেই জায়গায় রাজ্য সভাপতি হচ্ছেন বিপ্লব দেব।