পুবের কলমে ওয়েবডেস্কঃত্রিপুরা সহ ছয়টি রাজ্যে উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। তিনটি লোকসভা আসনে এবং সাতটি বিধানসভা আসনে আগামী ২৩ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা হবে ২৬ জুন। নির্বাচন কমিশনের সচিব সঞ্জীব কুমার প্রসাদ এক প্রেস বিবৃতিতে উপনির্বাচনের দিনক্ষণের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
আরও পড়ুন:
ত্রিপুরায় চারটি, অন্ধ্র প্রদেশে ১টি, ঝাড়খন্ডে ১টি এবং দিল্লিতে ১টি বিধানসভা আসনে এবং পঞ্জাবে ১টি ও উত্তর প্রদেশে দুটি লোকসভা আসনে হবে উপ নির্বাচন।
আরও পড়ুন:
আগামী ৩০ মে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত হয়েছে ৬ জুন। ৭ জুন মনোনয়ন পত্র স্ক্রুটিনি করা হবে। ৯ জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।
আরও পড়ুন:
ত্রিপুরার আগরতলা, শহর বরদওয়ালি, সুরমা এবং যুবরাজনগর আসনে হবে উপনির্বাচন।
আরও পড়ুন:
ত্রিপুরায় এই উপনির্বাচন কার্যত বিজেপির কাছে অ্যাসিড টেস্ট। বছর ঘুরলেই ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন। তার আগে গোষ্ঠী কোন্দলে জর্জরিত বিজেপির ত্রিপুরাতে উপ নির্বাচনে কি ফলাফল হয় তার দিকে নজর থাকবে রাজনৈতিক দলগুলির।
আরও পড়ুন:
অন্যদিকে মুখ্যমন্ত্রী পদ থেকে বিপ্লব দেবের ইস্তফার পর মুখ্যমন্ত্রীর কুর্সীতে বসেছেন ডাঃ মানিক সাহা। সাংবিধানিক নিয়ম মেনে আগামী ৬ মাসের মধ্যে কোন আসন থেকে জিতে আসতে হবে মানিক সাহাকে। তবে কোন আসন থেকে লড়বেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী সেই কথা এখনও জানাননি বিজেপি শীর্ষ নেতৃত্ব।