পুবের কলম ওয়েব ডেস্ক: লন্ডনের রাস্তায় বসতে চলেছে ভগিনী নিবেদিতার পূর্ণাবয়ব মূর্তি। মূর্তি বসানো নিয়ে ইতিমধ্যেই আইনি জট কেটে গেছে। জানা গেছে, লন্ডনের সিস্টার নিবেদিতা সেলিব্রেশনস, ভারতের বিধাননগরের রামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টার, কলকাতার ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেনট, লন্ডনের বরো অফ মেরটনের উদ্যোগে এই বিগ্রহটি স্থাপন করা হবে।
আরও পড়ুন:
মূর্তিটির উদ্বোধন করবেন লন্ডন বেদান্ত সোসাইটির অধ্যক্ষ স্বামী সর্বস্থানন্দজি মহারাজ, যা নির্মাণ করেছেন সরগাছি রামকৃষ্ণ মিশনের তুষার মহারাজ।
আরও পড়ুন:
২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিবেদিতার পারিবারিক বাসস্থানের ‘হেরিটেজ ব্লু প্ল্যাক’-এর উদ্বোধন করে এসেছিলেন।
তখনই সিস্টার নিবেদিতার মূর্তি স্থাপনের প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু লন্ডনের মাটিতে সেই কাজ করা এতটা সহজ ছিল না। টেনিস তীর্থ উইম্বলডন লন্ডনের একটি প্রধান গুরুত্বপূর্ণ এলাকা। তাই সেখানে মূর্তি প্রতিষ্ঠার জন্য নানাবিধ আইনি জট রয়েছে। এ জন্য লাগাতার চেষ্টা চালিয়ে গিয়েছে লন্ডন বেদান্ত সেন্টার রামকৃষ্ণ মিশন এবং সিস্টার নিবেদিতা সেলিব্রেশনস।