পুবের কলম ওয়েবডেস্কঃ প্যারাসিটেমল সহ বেশ কিছু অত্যাবশ্যকীয় ওষুধের দাম বাড়তে চলেছে।আগামী ১লা এপ্রিল থেকে বর্ধিত দাম গুনতে হবে ক্রেতাদের। শুক্রবার এই ঘোষণা করেছে ন্যাশানাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)।ন্যাশনাল ফার্মাসিটিউক্যাল প্রাইসিং অথারিটি অব ইন্ডিয়ার হোলসেল প্রাইজ ইনডেক্সের পরিবর্তন করা হচ্ছে সেই কারণেই বাড়ছে ওষুধের দাম। ২০২১ সালের অর্থবর্ষ অনুযায়ী ওষুধের দাম ১০.৭ শতাংশ বাড়ছে।

জ্বর, সংক্রমণ, চর্মরোগ, উচ্চ রক্তচাপ, রক্তস্বল্পতা এবং হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত প্রায় ৮০০টি  নির্ধারিত ওষুধের দাম ১০.৭শতাংশ  বৃদ্ধি পাবে।

প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন, ফেনোবারবিটোন, সিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড, ফেনিটোইন সোডিয়াম এবং মেট্রোনিডাজলের মতো প্রয়োজনীয় ওষুধ রয়েছে।এই মূল্যবৃদ্ধির তালিকায়।

পেট্রোপণ্য, রান্নার গ্যাসের পর এবার বাড়ল ওষুধের দাম। কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে ২০২০ সালের তুলনায় ২০২১- ২২ অর্থবর্ষের সার্বিক কাঁচামালের খরচের হিসাব করে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একনজরে দেখে নিন বাড়ছে যে যে ওষুধের দাম

প্যারাসিটামল,

অ্যাজিথ্রোমাইসিন,

ফেনোবারবিটোন,

সিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড,

ফেনিটোইন সোডিয়াম  

মেট্রোনিডাজল