পুবের কলম, ওয়েবডেস্ক:  দুর্গাপুজোর মণ্ডপে উঠে এল সুকুমার রায়ের 'আবোল তাবোল'। হাতিবাগানের নবীন পল্লী সুকুমার রায়কে শ্রদ্ধা জানিয়ে এবছর এই থিমের আয়োজন করেছে।

সুকুমার রায়ের মৃত্যুর ১০০ বছর পূর্তি উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে নবীন পল্লীর এই আয়োজন।

গোটা পাড়াই সেজে উঠেছে 'আবোল তাবোল' কবিতার আদলে।

কবিতার বই যেন এই পুজোর মণ্ডপের দরজায় দরজায়। এলাকার দেওয়ালগুলিকে সাদা-কালো রঙে সাজিয়ে তোলা হয়েছে। বইয়ের চিত্র ও কবিতার থ্রিডি পেইন্টিং করা হয়েছে দেওয়ালে, দেওয়ালে।

এই পুজোকে ঘিরে লাইভ পারফর্মাররা থাকবেন, তাঁরা ‘আবোল তাবোল’- এর বিভিন্ন কবিতা,  শ্লোক, গান পরিবেশন করবেন।

প্রায় দেড় বছর ধরে গবেষণার পর এই মণ্ডপের পূর্ণ রূপ দেওয়া হয়েছে। মণ্ডপ তৈরিতে মেশিনটি মেদিনীপুর থেকে আনা হয়েছিল।

প্রতিমা তৈরির মূল শিল্পী ছিলেন অনির্বাণ দাস। মূর্তিটির পরিকল্পনা প্রক্রিয়া প্রায় এক মাস সময় চলেছিল। অনির্বাণ দাসের নির্দেশনায় প্রতিমা তৈরির দায়িত্বে ছিলেন টোটন সূত্রধর।