দেবশ্রী মজুমদার,  মুরারই: ভ‍্যাকসিন নিতে এসে একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন একাধিক মানুষ। এই নিয়ে চরম উত্তেজনা ছড়াল বীরভূমের মুরারইয়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার রাজগ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

বৃহস্পতিবার ৪০০ জনকে ভ্যাকসিন দেওয়ার জন্য ডোজ আসে। আর লাইনে দেখা যায় হাজার খানেক মানুষের ভিড়। কে আগে নেবে, আর কে পরে নেবে এই নিয়ে লাইনে ধুন্ধুমার কাণ্ড বেধে যায়।

রাজগ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অভিষেক বিশ্বাস বলেন,  'চারশো জনের ডোজের জন‍্য ভ‍্যাকসিন মজুত।

আরও আসবে। আবার ভ‍্যাকসিন দেওয়া হবে। কিন্তু অহেতুক আতঙ্ক তৈরি করতে ভিড় করা হচ্ছে। সবাই ভ‍্যাকসিন পাবেন।'