আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার চলতি মরসুমের শীতলতম দিন। পারদ নামল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাশ্মীর থেকে ঢুকতে শুরু করেছে উত্তর-পশ্চিম হাওয়া।
তার জেরেই নামতে শুরু করেছে পারদ। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৭ ডিগ্রির আশেপাশে।আরও পড়ুন:
কলকাতার মত জেলাতেও নামছে পারদ। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে বাকুঁড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মত জঙ্গলমহলের জেলাগুলিতেও নামতে শুরু করেছে তাপমাত্রা।
কলকাতায় শীত যদিও ক্ষণিকের অতিথি তবুও এই স্বল্প সময়েতেই রং বাহারি শীতবস্ত্রের দেখা মেলে। পিকনিক, চিড়িয়াখানা , পেটপুরে খাওয়াদাওয়া সব মিলিয়ে এই মাস দুয়েক থাকে অন্য আমেজ। আবহাওয়া দফতরের আধিকারিকদের কথায় এই পারদ পতন কিন্তু একেবারেই সাময়িক। এরপর ফের বাড়বে উষ্ণতা। তারপরে অবশ্যই পড়বে জাঁকিয়ে শীত।