পুবের কলম, ওয়েব ডেস্কঃ দেশজুড়ে চলছে ভোট পার্বণীর শেষ দফার ভোট গ্রহণ। শনিবার সকাল ৭টা থেকে সপ্তম তথা শেষ দফার বাংলাসহ মোট আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব।
আরও পড়ুন:
শেষ দফায় আজ ৯০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন মোট ১০ কোটি ৬ লক্ষ ভোটার।
দেশ জুড়ে মোট ১ লক্ষ ৯ হাজার বুথে চলছে ভোট গ্রহণ। আজকের এই শেষ দফাতেই নরেন্দ্র মোদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কঙ্গনা রানাওয়াত, রবিশঙ্কর প্রসাদ, অনুরাগ ঠাকুরের মত তারকা প্রার্থীদের ভাগ্য পরীক্ষা চলছে। বাংলা এই শেষ দফাতেই সবচেয়ে বেশি সংখ্যায় লোকসভা কেন্দ্রে ভোট পর্ব চলছে। আজ পশ্চিমবঙ্গের মোট ৯টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।