পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ, মঙ্গলবার তৃণমূলে যোগ দিতে চলেছেন দুই হেভিওয়েট নেতা। এর মধ্যে একজন হলেন কীর্তি আজাদ ও অপরজন হলেন অশোক তানওয়ার। খবর এএনআই সূত্রে।
আরও পড়ুন:
সব কিছু ঠিক ঠাক থাকলে আজ বিকেল পাঁচটা নাগাদ তৃণমূলে যোগ দিতে পারেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ।
তৃণমূল নেত্রীর উপস্থিতিতে এই যোগদান সম্পন্ন হবে।আরও পড়ুন:
উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর কীর্তি আজাদকে বহিষ্কার করে বিজেপি। কারণ কীর্তি সরাসরি বিজেপি নেতা অরুণ জেটলির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। পরে ২০১৮ সালে কীর্তি আজাদ কংগ্রেসে যোগ দেন।
আরও পড়ুন:
অন্যদিকে কীর্তির পাশাপাশি প্রাক্তন কংগ্রেস সাংসদ অশোক তানওয়ার তৃণমূলে যোগ দিতে পারেন। তানওয়ার সম্প্রতি 'আপনা ভারত মোর্চা' নামক একটি দল তৈরি করেছিলেন। একসময় রাহুল গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন অশোক তানওয়ার। হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপতিও ছিলেন তিনি।