পুবের কলম ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন এইচ-১বি ভিসা নীতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল ভারত। শুক্রবার এক ঘোষণায় ভিসার খরচ এক ধাক্কায় ১ লক্ষ মার্কিন ডলার (প্রায় ৮৮ লক্ষ টাকা) নির্ধারণ করেছেন ট্রাম্প। এত বিপুল অঙ্কের ভিসা ফি ভারতীয় পেশাজীবীদের মার্কিন স্বপ্নে বড় আঘাত হানবে বলেই মনে করা হচ্ছে
আরও পড়ুন:
শনিবার ভারতের বিদেশ মন্ত্রক জানায়, এই নীতির ফলে “মানবিক ও পারিবারিক বিপর্যয়” ঘটতে পারে। তাঁদের বক্তব্য, ভিসার নতুন খরচ বহু পরিবারকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে এবং মারাত্মক করুণ পরিণতি ডেকে আনতে পারে।
আরও পড়ুন:
ভারত আশা করছে, মার্কিন প্রশাসন বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করবে এবং উপযুক্ত সমাধান বের করবে।
একইসঙ্গে, ভারত-আমেরিকার দীর্ঘদিনের সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক।আরও পড়ুন:
প্রসঙ্গত, এতদিন এইচ-১বি ভিসার খরচ ছিল মাত্র ২১৫ ডলার (প্রায় ১৯ হাজার টাকা)। কিন্তু নতুন নীতিতে সেই খরচ একলাফে বেড়ে দাঁড়াল প্রায় ৮৮ লক্ষ টাকা। তথ্যপ্রযুক্তি খাতসহ বহু ভারতীয় কর্মীর জন্য এই নীতি ভয়াবহ আঘাত হিসেবে দেখা দিচ্ছে।এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে বলেন, “ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত দুর্বল।”