পুবের কলম ওয়েবডেস্ক: বাঁকুড়ায় বড়সড় রেল দুর্ঘটনা। দুই মালগাড়ির সংঘর্ষে লাইনচ্যুত ১২টি বগি। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ। ওন্দা স্টেশনের লুপ লাইনে দাঁড়িয়েছিল একটি মালগাড়ি।
সেই লুপ লাইনেই আচমকা ঢুকে পড়ে আরও একটি মালগাড়ি। দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে চলন্ত মালগাড়িটি। যার জেরে চলন্ত মালগাড়িটির ইঞ্জিন উঠে যায় সামনের গাড়ির উপরে।আরও পড়ুন:
রেল সূত্রে খবর, সংঘর্ষের জেরে দু'টি মালগাড়ির একাধিক বগি দুমড়ে মুচড়ে গিয়েছে।
লাইনচ্যুত হয়েছে মোট ১২টি বগি। মালগাড়ির এক চালক আহত হয়েছেন। কী কারণে দুর্ঘটনা, তা ঘিরে তদন্ত শুরু হয়েছে।আরও পড়ুন:
এদিকে দুর্ঘটনার কারণে ওভারহেড তার ছিঁড়ে যায়। এই ঘটনার পর আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।