২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুই ঘণ্টার কর্মবিরতির ডাক, সমর্থন চিকিৎসক-সংগঠনের

পুবের কলম প্রতিবেদক: পয়লা ফেব্রুয়ারি বেলা দুটো থেকে বিকাল চারটে পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ‌ মঞ্চ। এই কর্মবিরতির প্রতি নৈতিক সমর্থন জানাল পশ্চিমবঙ্গের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম। জরুরি পরিষেবা বিঘ্নিত না করে যাতে ওই‌ দুই ঘণ্টা দাবি সম্বলিত ব্যাজ পরে থাকেন, তার জন্য সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর কাছে চিকিৎসকদের এই সংগঠনের তরফে আর্জি জানানো হয়েছে।

সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, ‘সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আগামী পয়লা ফেব্রুয়ারি বেলা দুটো থেকে বিকাল চারটে পর্যন্ত যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, তাকে নৈতিকভাবে আমরা সংগঠনের তরফে সমর্থন জানাচ্ছি।’ এ কথার পাশাপাশি তিনি বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলনের পাশে আমরা আছি‌।’ সুদ সহ সমস্ত বকেয়া ডিএ প্রদান এবং শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে স্থায়ী নিয়োগের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে শহীদ মিনারে চলছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম-ও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন: Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির

আরও পড়ুন: সুস্থভাবে বাঁচতে তামাক বর্জন করতেই হবে, নো-টোবাকো দিবসে বার্তা চিকিৎসকদের
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুই ঘণ্টার কর্মবিরতির ডাক, সমর্থন চিকিৎসক-সংগঠনের

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৩, রবিবার