ইসলামাবাদ,২১ ফেব্রুয়ারি: নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত রাজনৈতিক সংকটের সমাধান হতে চলেছে পাকিস্তানে। মঙ্গলবার পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আলোচনা শেষে কেন্দ্রে সরকার গঠনে একমত হয়েছে। সে অনুযায়ী, সরকারের কোন পদ কে পাবেন সেই ভাগাভাগিও প্রাথমিক পর্যায়ে সম্পন্ন হয়েছে। সে অনুযায়ী পিপিপি’র সহসভাপতি আসিফ আলি জারদারি হবেন আগামী প্রেসিডেন্ট। পিএমএলএনের প্রেসিডেন্ট শেহবাজ শরিফ হবেন প্রধানমন্ত্রী। এদিকে, জাতীয় পরিষদের স্পিকারের পদ দেওয়া হয়েছে পিএমএলএন’কে।
ডেপুটি স্পিকার পদ পাবে পিপিপি। এ ছাড়া সেনেটে চেয়ারম্যান বানানো হবে পিপিপি’র প্রার্থীকে। এর ডেপুটি চেয়ারম্যান করা হবে পিএমএলএন থেকে। মঙ্গলবার মধ্যরাতে রাজধানী ইসলামাবাদে জারদারি হাউসে বৈঠক শেষে সরকার গঠনের ঘোষণা করেন দুই দলের নেতারা। পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, কেন্দ্রে নতুন সরকার গঠনের জন্য পিএমএলএন এবং পিপিপি’র যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা আছে। সেই সরকারে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়া হবে পিএমএলএনের শাহবাজ শরিফকে। একইভাবে পিপিপি’র নেতা আসিফ আলি জারদারি প্রেসিডেন্টের দায়িত্বের জন্য প্রার্থী হবেন। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে যোগ দেবে না পিপিপি। জাতীয় পরিষদের স্পিকারের পদও যাবে পিএমএলএনের দখলে। দুই দলের মধ্যে এমনই আলোচনা হয়েছে। এদিকে, সরকার গঠনে পিপিপি এবং পিএমএল-এন জোটের তীব্র নিন্দা করেছে ইমরান খানের দল পিটিআই। ‘সুবিধাবাদী জোট’ বলে তাদের করা হয়েছে কটাক্ষ। এক এক্স বার্তায় পিটিআই জানিয়েছে, নির্বাচনে ইমরান খানের দলের পক্ষেই মত দিয়েছিল পাকিস্তানের জনগণ। কিন্তু ‘ম্যান্ডেট চুরি’ হয়েছে বলে অভিযোগ করেছে তাঁরা। এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া হবে বলেও পিটিআইয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে হুঁশিয়ারি। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সর্বা্ধিক আসনে জেতে ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। সবচেয়ে বেশি আসন জিতেও এই নির্দল প্রার্থীরা সরকার গঠন করতে পারেনি। এখন এই নির্দল প্রার্থীদের সঙ্গে নিয়েই সংসদের বিরোধী আসনে বসতে পারে পিটিআই।পাকিস্তানে ক্ষমতা ভাগাভাগিতে রাজি দুই দল…. প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ, রাষ্ট্রপতি আসিফ জারদারি
ইমামা খাতুন
প্রকাশিত:
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩২
আরও খবর
"আমার সন্তানই বেঁচে থাকার অনুপ্রেরণা দিয়েছে," ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৮ দিনের নবজাতকসহ মা
আসারাম বাপুর আর্জি শুনল না সুপ্রিম কোর্ট, মিলল না জামিন
বাংলাদেশে জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, কার্যকর ১ জুলাই থেকে
মোদীর মন্ত্রিসভায় কি রদবদল হবে? কাদের দায়িত্ব বদল হতে পারে?
জার্মানিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বন্দুকধারীর হামলা, নিহত ৬
জার্মানিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বন্দুকধারীর হামলা, নিহত ৬
'স্যাটাভাঙা মার' মন্তব্য নিয়ে এবার হুমায়ুনকে হাজিরার নোটিস, বাড়িতে পৌঁছল পুলিশ
'স্যাটাভাঙা মার' মন্তব্য নিয়ে এবার হুমায়ুনকে হাজিরার নোটিস, বাড়িতে পৌঁছল পুলিশ
নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলেতে মরক্কো, হেগে ছড়িয়ে পড়ল বিশৃঙ্খলা
নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলেতে মরক্কো, হেগে ছড়িয়ে পড়ল বিশৃঙ্খলা
২১ জুলাই ধর্মতলায় সভার অনুমতি নয়, দুই তৃণমূলকেই ‘না’ বলল কলকাতা পুলিশ
২১ জুলাই ধর্মতলায় সভার অনুমতি নয়, দুই তৃণমূলকেই ‘না’ বলল কলকাতা পুলিশ
ডিম ছোড়া রুখতে কী পদক্ষেপ, রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল হাইকোর্ট
ডিম ছোড়া রুখতে কী পদক্ষেপ, রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল হাইকোর্ট
দলীয় তহবিল নিয়ে টানাপোড়েন, হাইকোর্টে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি খারিজ
দলীয় তহবিল নিয়ে টানাপোড়েন, হাইকোর্টে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি খারিজ
সর্বাধিক পাঠিত
মুসলিমদের অধিকার রক্ষায় বড় ঘোষণা মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের
ভবানীপুর মামলায় ইভিএম-ভিভিপ্যাট ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাই কোর্টের
এসআইআর-বাদ পড়াদের রেশন বন্ধের অভিযোগ, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাওয়ার পরামর্শ
রাজস্থানে বেছে বেছে মুসলিম ধর্মীয় স্থান ভাঙার অভিযোগ: অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ: যন্তর মন্তরে তৃতীয় দিনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ: যন্তর মন্তরে তৃতীয় দিনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
তৃণমূলের পদ থেকে মমতা, অভিষেককে সরিয়ে দিল ঋতব্রত শিবির
তৃণমূলের পদ থেকে মমতা, অভিষেককে সরিয়ে দিল ঋতব্রত শিবির
চার প্রজন্মের লড়াইয়ের অবসান, শরাফত আলীদের ৭০ বছরের পুরনো জমির দলিলকে বৈধতা দিল সুপ্রিম কোর্ট
চার প্রজন্মের লড়াইয়ের অবসান, শরাফত আলীদের ৭০ বছরের পুরনো জমির দলিলকে বৈধতা দিল সুপ্রিম কোর্ট
ফিরহাদকে সরিয়ে মদনকে মুখ্য সচেতক করতে চাইলেন মমতা, স্পিকারের দ্বারস্থ হয়েও মিলল না সাড়া