পুবের কলম ওয়েব ডেস্ক : পঞ্চায়েত ভোটের আগে ভিত্তিহীন প্রচার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা। এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে। ঘরোয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দুর্ঘটনাকে বোমা বিস্ফোরণ বলে চালানো হচ্ছে। বুধবার সিলিন্ডার বিস্ফোরণে জখমদের দেখতে বসিরহাট জেলা হাসপাতালে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ড. সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। বলাবাহুল্য, বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের রামনগরের বাসিন্দা পঞ্চম শ্রেণীর ছাত্র বছর ১১-র রাকিবুল ইসলাম ও সম্পর্কে তার বৌদি সোনিয়া বিবি বয়স ২৫ তারা মঙ্গলবার দুপুরে বাড়ির রান্নাঘরে রান্না করছিল। সেই সময় হঠাৎই গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়।
যার ফলে আহত হয় ওই দুজন। পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাদেরকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ যায়। এদিন জখম ছাত্র ও মহিলাকে দেখতে এসে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, বিরোধীরা পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক চক্রান্ত করছে। বাড়ির লোক যেখানে বলছে গ্যাস সিলিন্ডার ফেটে আহত হয়েছে তখন গুজব ছড়াচ্ছে বোমা বিস্ফোরণের তথ্য। জখমদের চিকিৎসা চলছে, সবাই সুস্থ আছে। পাশাপাশি জখম সোনিয়া বিবি বলেন, গ্যাস সিলিন্ডার ফেটে আমরা আহত হয়েছি। কেন অন্যরা গুজব ছাড়িয়ে এলাকার সামাজিক শান্তি নষ্ট করার চেষ্টা করেছে। রাকিবুলের মা সায়রা বানু বিবি বলেন আমার ছেলে আমার বৌমা জখমে হাসপাতালে ভর্তি রয়েছে। আর সেখানে আমি বসে রয়েছি, আমার ছেলের ক্ষতি হয়েছে আমার বৌমার ক্ষতি হয়েছে। আর আমি কেন মিথ্যা কথা বলবো। অন্যেরা গুজব ছড়াচ্ছে।বিধায়ক এসে সমস্ত চিকিৎসার ভার নিয়েছেন। পাশাপাশি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। আমরা যে দলই করি না কেন যারা এই ধরনের মিথ্যা রটাচ্ছে তাতে আমাদের সামাজিকভাবে ক্ষতি হতে পারে। পুলিশ ইতিমধ্যে রান্নাঘরটি সিল করে দিয়েছে। এখনো পর্যন্ত পুলিশ এটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলছে। ঘটনার তদন্ত চলছে।বসিরহাটের পিফা অঞ্চলে গ্যাস সিলিন্ডার ফেটে আহত দুই জন
সাদিয়া আহমেদ
প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২২, ১৪:১০
আরও খবর
অশান্তির আগুন বসিরহাটে: পতাকা লাগানো নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
বসিরহাটে সংখ্যালঘু মুখ হাজী নুরুলকে পেয়ে খুশি কর্মী সমর্থকরা
বিরোধী দলে ভাঙ্গন, তৃণমূলে যোগদান ৬ নির্দল সদস্যসহ দু'হাজার কর্মীর
শতবারের রক্তদাতাদের সংবর্ধনা দিল উত্তরাচল ডেভেলপমেন্ট ট্রাস্ট
মোবাইল গেম খেলতে না পারায় অভিমানে ছাত্র আত্মঘাতী? ঘর থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
মোবাইল গেম খেলতে না পারায় অভিমানে ছাত্র আত্মঘাতী? ঘর থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
ঢাকা না থাকার ফলেই কি গর্তে পড়ে মৃত্যু শিশুর? বাদুড়িয়ায় শিশু মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন
ঢাকা না থাকার ফলেই কি গর্তে পড়ে মৃত্যু শিশুর? বাদুড়িয়ায় শিশু মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন
সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশী গ্রেফতার, ধৃতদের আদালতে পেশ
সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশী গ্রেফতার, ধৃতদের আদালতে পেশ
খোলা বাজারে কমদাম, ন্যায্য দামে ধান বিক্রি করতে খাদ্যসাথী প্রকল্পে ভিড় কৃষকদের
খোলা বাজারে কমদাম, ন্যায্য দামে ধান বিক্রি করতে খাদ্যসাথী প্রকল্পে ভিড় কৃষকদের
অবৈধ সম্পর্ক দেখে ফেলায় প্রেমিককে দিয়ে খুন স্বামীকে, গ্রেফতার স্ত্রী-পলাতক প্রেমিক
অবৈধ সম্পর্ক দেখে ফেলায় প্রেমিককে দিয়ে খুন স্বামীকে, গ্রেফতার স্ত্রী-পলাতক প্রেমিক
নবম বর্ষে পা রাখল 'রাহাবার', উদ্বোধন করলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল্লা শামীম
নবম বর্ষে পা রাখল 'রাহাবার', উদ্বোধন করলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল্লা শামীম
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র