পুবের কলম ওয়েবডেস্কঃ ভরা বর্ষায় তীব্র খরস্রোতা এক নদী। উদ্দাম গতিতে সে বয়ে চলেছে। এই নদীতেই ভেসে যাচ্ছিলেন দুই ব্যক্তি। অসহায়ের মতো দেখা ছাড়া অন্যদের কিছুই করার ছিলোনা। https://twitter.com/i/status/1545702138289934336

এমন সময় এই উত্তাল নদীতে ঝাঁপিয়ে পড়েন দুই পুলিশ কর্মী।

পুনের দত্তাওয়াড়ির কনস্টেবল সাদ্দাম শেখ ও অজিত পোকারে। শিবানে গ্রামের বগুল উদ্যানের কাছে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচালেন দুই ব্যক্তি। ভাইরাল হওয়া ভিডিও টি পোস্ট করেছেন এনসিপি নেত্রী তথা সাংসদ সুপ্রিয়া সুলে।ওই পুলিশ কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ সকলেই।  জীবনের  পরোয়া না করে যে ভাবে প্রাণ  বাঁচিয়েছেন  দুই  পুলিশ কর্মী  সকলেই তাকে কুর্নিশ জানিয়েছেন।