পুবের কলম,ওয়েবডেস্ক: এআইইউডিএফ সুপ্রিমো তথা অসমের সাংসদ বদরুদ্দিন আজমল উত্তরাখণ্ড বিধানসভায় উত্থাপিত ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বিলের প্রবল নিন্দা করেছেন। তিনি বলেছেন, এই বিলকে ‘ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত।’ এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করার জন্য রাজ্যগুলি এসব করছে। জনগণের প্রয়োজনীয় পরিষেবাগুলি প্রদানে সরকার ব্যর্থ হলে বিধানসভায় তারা সেই ব্যর্থতা ঢাকতে এই ধরনের কিছু ‘চকচকে’ জিনিস আনে। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি কটাক্ষ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও। আজমল বলেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও সময়ে সময়ে এই ধরনের কাজ করে থাকেন।
তাঁরা আসলে প্রধানমন্ত্রীকে খুশি করতে চান, কারণ তারা আরও কিছুটা সময় মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকতে চান। এরপরই ইউসিসি প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, ‘এই বিলটি ডাস্টবিনে ফেলা উচিত।’ ইউসিসি’র সমালোচনা করে তিনি বলেন, ভারতে সাংস্কৃতিক বৈচিত্র রয়েছে। ভারতের চিরাচরিত পরম্পরা, বৈচিত্র, নিয়মের বিরুদ্ধে গিয়ে কিছু করলে তা বেশিদিন স্থায়ী হবে না। আজমলের কথায়, ‘ভারত একটি রঙিন বাগান। একটি বাগান যতই সুন্দর হোক, সেখানে যদি একটি মাত্র ফুল থাকে তবে আপনি সেটিকে বেশিক্ষণ দেখতে চাইবেন না। ভারতে সব ধর্ম, সংস্কৃতির মানুষ বাস করে। এটাই আমাদের সৌন্দর্য। যদি প্রকৃতির বিরুদ্ধে কিছু করা হয়, তা বেশিদিন চলবে না।’ উল্লেখ্য, এর একদিন আগেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে আপত্তি জানিয়ে বলেছিল, এই ধরনের কোনও ইউনিফর্ম সিভিল কোডের প্রয়োজন নেই। এআইএমপিএলবি’র কার্যকরী সদস্য মাওলানা খালিদ রশিদ ফিরিঙ্গি মাহালি, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, কোনও সম্প্রদায়কে যদি এর বাইরে রাখা হয় তাহলে একে আর ইউনিফর্ম সিভিল কোড বলা যায় না। তিনি বলেন, ইউসিসি নিয়ে আমরা উদ্বিগ্ন এই নিয়ে যে প্রত্যেক আইনে অভিন্নতা আনা যায় না। এখন একটি আপনি যদি এই ইউসিসি থেকে কোনও একটি সম্প্রদায়কে ছাড় দেন, তাহলে এটিকে কিভাবে অভিন্নবিধি বলা যায়? অসমের কংগ্রেস সাংসদ আবদুল খালেক অভিযোগ করেছেন যে, ইউসিসি বাস্তবায়নের পদক্ষেপটি মেরুকরণের চেষ্টা। তারা ইউসিসিকে মেরুকরণের জন্য নিয়ে আসে, কিন্তু সব আইনকে এক ছাতার নিচে এনে অভিন্ন রূপ দেওয়া সম্ভব নয়। উল্লেখ্য, মঙ্গলবার উত্তরাখণ্ড বিপধানসভায় ইউসিসি বিলটি পেশ করেন খোদ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বিলে বিবাহ, বিবাহ-বিচ্ছেদ, উত্তরাধিকার, লিভ-ইন সম্পর্ক এবং সম্পর্কিত বিষয়গুলি নিয়ে অভিন্ন আইন করা হয়েছে। এদিকে, অসম সরকার বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে এই ধরনের একটি ইউসিসি বিল আনার প্রস্তুতি নিচ্ছে।ইউসিসি: কড়া নিন্দায় আজমল
ইমামা খাতুন
প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৪
আরও খবর
নীতীন নবীনের ছেড়ে যাওয়া বাঁকিপুরে এগিয়ে প্রশান্ত কিশোর, প্রথম নির্বাচনী লড়াইয়েই বড় চমক
বিজেপির দুর্গ বাঁকিপুরে বড় চমক! উপনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে প্রশান্ত কিশোর
অসমে চরম নির্মমতা: ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ, গোপনাঙ্গে রড ঢুকিয়ে নৃশংসভাবে হত্যা
চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেকের, মামলা ফিরল হাইকোর্টে
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলা: বিজেপি নেতা ব্রিজভূষণকে বেকসুর খালাস দিল দিল্লির আদালত
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলা: বিজেপি নেতা ব্রিজভূষণকে বেকসুর খালাস দিল দিল্লির আদালত
রাজ্যে এই প্রথম শুরু হল অনলাইন জনগণনা, ১৫ আগস্টের মধ্যে ফর্ম পূরণের নির্দেশ
রাজ্যে এই প্রথম শুরু হল অনলাইন জনগণনা, ১৫ আগস্টের মধ্যে ফর্ম পূরণের নির্দেশ
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টেও অধরা স্বস্তি কালীঘাট তৃণমূলের, মঙ্গলবার ফের হবে শুনানি
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টেও অধরা স্বস্তি কালীঘাট তৃণমূলের, মঙ্গলবার ফের হবে শুনানি
বাবার টাকায় নয়, বৃত্তিতেই আমেরিকায় পড়াশোনা: আরটিআইয়ের জবাবে নথি প্রকাশ ‘ককরোচ’ প্রতিষ্ঠাতা অভিজিতের
বাবার টাকায় নয়, বৃত্তিতেই আমেরিকায় পড়াশোনা: আরটিআইয়ের জবাবে নথি প্রকাশ ‘ককরোচ’ প্রতিষ্ঠাতা অভিজিতের
রাইফেল ছিনিয়ে পুলিশের ওপর গুলি, পাল্টা এনকাউন্টারে নিহত ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার সুজিত সিনহা
রাইফেল ছিনিয়ে পুলিশের ওপর গুলি, পাল্টা এনকাউন্টারে নিহত ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার সুজিত সিনহা
মধ্যরাতে ট্রেনের ইঞ্জিনে আগুন, বিহারের সিমরি বখতিয়ারপুর স্টেশনে আতঙ্ক
মধ্যরাতে ট্রেনের ইঞ্জিনে আগুন, বিহারের সিমরি বখতিয়ারপুর স্টেশনে আতঙ্ক
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং