পুবের কলম ওয়েবডেস্কঃশুক্রবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের মোট ২১ টি বিশ্ববিদ্যালয় কে ভুয়ো বলে ঘোষণা করেছে। দিল্লি, কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ওড়িশা, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে চলা ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে সেন্ট জনস ইউনিভার্সিটি, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি এবং ভোকেশনাল ইউনিভার্সিটি। সরকারি বিজ্ঞপ্তিতে ইউজিসি লিখেছে, "ছাত্র এবং সাধারণ জনগণকে জানানো যাচ্ছে যে বর্তমানে ২১টি স্ব-স্বীকৃত, অস্বীকৃত প্রতিষ্ঠান, যা ইউজিসি আইন লঙ্ঘন করে কাজ করছে, তাদের ভুয়ো বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এগুলিকে কোনও ডিগ্রি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি।

"

এই ২১টি ভুয়ো বিশ্বাবিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দিল্লি মানে দেশের রাজধানী শহরে। ইউজিসি তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে সাফ জানিয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলির কোন এক্তিয়ারই নেই ডিগ্রি প্রদানের।

 নিম্নে রইল ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা:

 

দিল্লি:

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস), রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়

কমার্শিয়াল ইউনিভার্সিটি লিঃ দরিয়াগঞ্জ, দিল্লি

ইউনাইটেড নেশন বিশ্ববিদ্যালয়, দিল্লি

ভোকেশনাল ইউনিভার্সিটি, দিল্লি

এডিআর-কেন্দ্রিক জুরিডিকাল বিশ্ববিদ্যালয়

ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নতুন দিল্লি

বিশ্বকর্মা মুক্ত বিশ্ববিদ্যালয়

আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় (আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়)

কর্নাটক:

বদগনভী সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি

কেরালা:

সেন্ট জনস ইউনিভার্সিটি, কিষাণত্তম

মহারাষ্ট্র:

রাজা আরবি বিশ্ববিদ্যালয়, নাগপুর

পশ্চিমবঙ্গ:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন

ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ

উত্তরপ্রদেশ:

গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, এলাহাবাদ (ইউপি)

ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর

নেতাজি সুভাষ চন্দ্র বসু বিশ্ববিদ্যালয় (মুক্ত বিশ্ববিদ্যালয়)

ভারতীয় শিক্ষা পরিষদ

ওড়িশা:

নবভারত শিক্ষা পরিষদ

উত্তর ওড়িশা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পুদুচেরি:

শ্রী বোধি একাডেমি অফ হায়ার এডুকেশন

অন্ধ্রপ্রদেশ:

ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি

উল্লেখ্য ১৯৫৬ সালের ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অ্যাক্টের ২২ ও ২৩ নম্বর ধারায় বলা আছে, কেন্দ্রীয় অথবা রাজ্যের কিংবা নিজেদের আইন এবং বিধি দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেই কেবল মাত্র বিশ্ববিদ্যালয় বলে ঘোষণা করা হয়। এই ব্যতীত কোন বিশ্ববিদ্যালয়ের অস্তীত্ব স্বীকার করেনা ইউজিসি । ( ২৯৩)