পুবের কলম ওয়েবডেস্কঃ তুর্কি বংশোদ্ভুত মুসলিম জার্মান দম্পতি উগুর শাহিন ও ওজলেম তুরেসিকে একটি সম্মানীয় পুরস্কার দিয়েছে গ্রিস।  করোনা প্রতিরোধে প্রথম সফল টিকা উদ্ভাবনের স্বীকৃতি হিসাবে তারা এই পুরস্কার পেয়েছেন। বুধবার দুই বিজ্ঞানীকে গ্রিসের ‘ইমপ্রেস থিওফানো প্রাইজ’ দেওয়া হয়।

Advertisement
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গিসের প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকারানাপুলু বলেন– ‘বিখ্যাত বিজ্ঞানী দম্পতিকে ইমপ্রেস থিওফানো প্রাইজ দিতে পেরে আমরা খুবই আনন্দিত। জীবন ও বিজ্ঞানকে তারা এক সাথে নিয়ে মানুষের কল্যাণে কাজ করছেন।’

Advertisement