পুবের কলম ওয়েবডেস্কঃ রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনালের আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি জম্মু-কাশ্মীরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কারণে উদ্বিগ্ন। তিনি ভারত সরকারকে অনুরোধ জানিয়েছেন, শটগান থেকে শিশুদের লক্ষ্য করে পেলেট ব্যবহার যেন অবিলম্বে বন্ধ করা হয়।
আরও পড়ুন:
তিনি আরও বলেন– 'আমি ভারত সরকারকে বিশেষভাবে বলব– কাশ্মীরি শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য নিবারণমূলক ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে রয়েছে শিশুদের বিরুদ্ধে নিষ্ঠুরভাবে পেলেট ব্যবহার।
আর সুনিশ্চিত করতে হবে– নিরাপত্তা বাহিনীর সঙ্গে শিশুদের যেন কোনওভাবেই জড়িত না করা হয়। নিরাপদ স্কুল ঘোষণায় ভ্যাঙ্কুভারে গৃহীত নীতিমালাকে মেনে চলতে হবে। রাষ্ট্রসংঘের ২০২১ সালে শিশু সম্বন্ধীয় রিপোর্টে একথাগুলি বলা হয়েছে বলে আন্তোনিও গুতেরেস উল্লেখ করেন।আরও পড়ুন:
সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে– সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার সন্দেহে জম্মু-কাশ্মীরে চার শিশুকে আটক করে সেনাবাহিনী।
মোট ৩৯টি শিশু (৩৩টি ছেলে– ৬টি মেয়ে) নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে।আরও পড়ুন:
এ ছাড়া ৩০ জন শিশু পঙ্গু হয়ে পড়েছে। নির্যাতন– গুলি– ক্রসফায়ার– গ্রেনেড হামলা ও পেলেট গান ছোড়া হয়েছে শিশুদের লক্ষ্য করে। ফলে কয়েকজন শিশু অন্ধ হয়ে গেছে।
থাকার জন্য শিশুদের স্কুল ব্যবহার করছে সেনাবাহিনী– এমন অভিযোগও উঠেছে এই রিপোর্টে। চার মাস ধরে নিরাপত্তাবাহিনী সাতটি স্কুল ব্যবহার করছে বলে রাষ্ট্রসংঘ জানতে পেরেছে। ফলে ওই স্কুলগুলিতে পড়াশোনা ব্যাহত হয়েছে। রাষ্ট্রসংঘ প্রধান বলেন– 'আমি শিশুদের আটক করে রাখা ও নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি এবং স্কুলগুলি যেভাবে সামরিক কাজে ব্যবহার হচ্ছে তাতেও আমি উদ্বিগ্ন।আরও পড়ুন:
আন্তোনিও গুতেরেস আরও বলেছেন– আমি ভারত সরকারকে জোরের সঙ্গে বলব– শুধুমাত্র শেষ উপায় হিসেবে যেন শিশুদের আটক করা হয়। আর তাদের সামান্য সময় আটক রেখেই ছেড়ে দেওয়া হয়। আটক অবস্থায় শিশুদের উপর কোনও ধরনের নির্যাতন করা উচিত নয় বলেও আন্তোনিও গুতেরেস মন্তব্য করেন।