পুবের কলম, ওয়েবডেস্ক: সাইবার অপরাধ এড়াতে এবার মোবাইল গ্রাহকদের জন্য শীঘ্রই একটি ইউনিক আইডি আনতে চলেছে কেন্দ্র সরকার। তথ্য প্রযুক্তি বিভাগ এই পদক্ষেপটি চূড়ান্ত করেছে। এই আইডি গ্রাহকদের প্রাথমিক সম্পর্কিত সমস্ত কিছুর সঙ্গে ফোন সংযোগ করার জন্য তাদের ওয়ান স্টপ আইডেন্টিফিকেশন হিসেবে কাজ করবে।
আরও পড়ুন:
এই আইডিটি আয়ুষমান ভারতের স্বাস্থ্য সম্পর্কিত অ্যাকাউন্টের মতো ১৪ ডিজিটের হবে। মোবাইল গ্রাহক আইডি সিম কার্ড ট্র্যাক করতেও ব্যবহার করা যেতে পারে। যেখান থেকে ব্যবহারকারীরা সিম কার্ড কিনেছেন অর্থাৎ লোকেশন সহজে চিহ্নিত করা যাবে