পুবের কলম,ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের মুজাফফর নগরে শনিবার ১০ মুসলিম পরিবারের ৭০ জন সদস্য ইসলাম ধর্ম ত্যাগ করার ঘোষণা করে। বাঘরা ব্লকের যোগসাধনা যশবীর আশ্রমে এই উপলক্ষ্যে শুদ্ধি যজ্ঞ অনুষ্ঠান হয়। ৭০ জনের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন। মুসলিম নাম বদল করে তাদের হিন্দু নাম দেওয়া হয়। এই আশ্রমের আচার্য মৃগেন্দ্র সিংহ তাদের হিন্দুধর্মে দীক্ষিত করেন বিভিন্ন ধরনের যাগযজ্ঞ ও উপাচারের মাধ্যম দিয়ে।
ধর্মান্তরিতরা জানান তারা ১০ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু এখন অনেক অবস্থার পরিবর্তন হয়েছে। তারা অনেক বেশি সুবিধা পাবেন। সেজন্য দর্মআ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।আরও পড়ুন:
এই আশ্রমের আচার্য বলেন, এ পর্যন্ত এই আশ্রমেই হিন্দু ধর্মে দীক্ষা দেওয়া হয়েছে ১১০০ জনের বেশি মুসলিমকে।
অনেককে লালচ দেখিয়ে ধর্ম পরিবর্তন করা হয় কিন্তু এখন পরিবেশ পালটে গেছে। অনেকে ঘরওয়াপসি করতে চাইছেন। যোগী আদিত্যনাথের সরকার গঠনের পর মহল পরিবর্তন হয়েছে। আগের সরকারের আমলে অত্যাচার উৎপীড়ন করে হিন্দুধর্ম ছাড়ানো হয়েছিল। এখন পুজনের মধ্য দিয়ে শুদ্ধি কর্মসূচি চলছে।