পুবের কলম, ওয়েবডেস্ক: : শিক্ষাঙ্গনে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ! স্থান সেই উত্তরপ্রদেশ। চলতি বছরে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের এক বেসরকারি স্কুলে হিন্দু ছাত্রদের দিয়ে মুসলিম পড়ুয়াকে থাপ্পড় মারার ঘটনা ঘটে।
আরও পড়ুন:
এবার সেই যোগী রাজ্যের সম্বলে এক হিন্দু ছাত্রকে দিয়ে মুসলিম সহপাঠীকে থাপ্পড় মারার ঘটনা ঘটল। বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার সম্বল জেলার আসমোলি থানার অন্তর্গত দুগাওয়ার গ্রামের একটি বেসরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে।আরও পড়ুন:
নির্যাতিত ছাত্রের বাবার অভিযোগ, ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে। অভিযুক্ত শিক্ষিকার বক্তব্য ছিল, মুসলিম ছাত্রটিকে প্রশ্ন করার পরেও সে চুপ করে দাঁড়িয়েছিল। ঘটনায় আমার ছেলের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, গত এক মাস আগে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে প্রায় একই ঘটনা ঘটে।
হিন্দু ছাত্রদের এক এক করে ডেকে মুসলিম ছাত্রকে সজোড়ে থাপ্পড় মারার নির্দেশ দেওয়া হয়। মুজাফফরনগরের একটি বেসরকারি স্কুলে তৃপ্তা ত্যাগী নামে ওই স্কুল শিক্ষিকার নামে ১৫৩এ (ধর্ম, জাতি ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা) এবং ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা), মামলা দায়ের করে তদন্ত চলছে। তৃপ্তা ত্যাগীর ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়। ওই শিক্ষিকাকে সেই সময় সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করতেও শোনা যায়। তবে একমাস গড়িয়ে গেলেও এখনও গ্রেফতার হননি অভিযুক্ত শিক্ষিকা তৃপ্তা ত্যাগী।