আরও পড়ুন:
উত্তরপ্রদেশের জালাউন জেলায় এক দলিত বৃদ্ধা মহিলার নৃশংস হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে গ্রামের কাছের একটি মাঠ থেকে উদ্ধার হয় ৫৫ বছর বয়সি ওই মহিলার বিবস্ত্র দেহ। মাথায় পাথরের আঘাতে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। দেহ মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের বাড়ি থেকে মাত্র ২০ মিটার দূরে ওই মাঠে দেহটি পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে মৃতার পরিচয় নিশ্চিত করা হয়। পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার ভার্মা জানান, সকাল প্রায় ৯টায় জরুরি নম্বরে ফোন পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে যৌন নির্যাতনের কোনও ঘটনা ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।আরও পড়ুন:
দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।