পুবের কলম,ওয়েবডেস্ক: গেরুয়া শাসনকালে নাম পরিবর্তনকেও উন্নয়ন বলে দাবি করা হয়। হিসাব অনুযায়ী এই ‘অমৃতকালে’ কম নাম পরিবর্তন হয়নি। মূলত মুঘল কিংবা সুলতানি ইতিহাসের সঙ্গে সম্পর্কযুক্ত নামগুলিই পরিবর্তন করা হয়েছে। আগামীতেও এমন বাকি নামগুলি বদলে ফেলার পরিকল্পনা রয়েছে বিজেপির। এই নাম পরিবর্তনকেও তারা নিজের সাফল্য বলে দাবি করে।
তাদের দোসর মিডিয়া সে সংবাদ যেভাবে পরিবেশন করে তাতে অনেকেই মনে করেন দেশের জন্য এটাই সবথেকে জরুরি ছিল।আরও পড়ুন:
উত্তর প্রদেশের জামা মসজিদ মেট্রো স্টেশনের নাম পরিবর্তন নিয়ে অনেক ধরেই বিজেপি নেতারা বাজার গরম করতে নেমেছে। এটা ‘অমৃতকাল’। ফলে তাদের দাবি যে মেনে নেওয়া হবে তাতে অবাক হওয়ার কিছু নেই। উত্তরপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন সোমবার জানিয়েছে, স্টেশনটির নাম হবে মানকামেশ্বর স্টেশন।
মানকামেশ্বর স্থানীয় একটি মন্দির। উত্তরপ্রদেশ মেট্রোর তরফে দাবি করা হয়, বহু মানুষ নাকি এই নামপরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে এর সমালোচনা করেছেন অনেকেই। তাদের অভিযোগ, স্টেশনটির নাম জামা মসজিদ হওয়ার কারণে তা বাতিল করা হল। জামা মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ। কাদের ইশারায় উত্তরপ্রদেশ মেট্রো রেল এই কাজ করল তা বুঝতে অসুবিধা হয়নি কারও।আরও পড়ুন:
স্টেশনটি মসজিদের নামে চিহ্নিত হোক, এতেই আপত্তি অনেকের। তাই এবার থেকে এই মেট্রো স্টেশন মন্দিরের নাম পরিচিতি পাবে মন্দিরের নামে। মেট্রো রেলের এমন সিদ্ধান্তের পিছনে কারা রয়েছে তা জোর গলায় বলার প্রয়োজন নেই। বলছেন অনেকেই। স্থানীয় গেরুয়াবাদীরা অনেকেই রেলের এমন সিদ্ধান্ত বেজায় খুশি। অন্যদিকে, একটি জাতীয় মনুমেন্টের নাম বদলে দেওয়ার খবরে হতাশ স্থানীয় বহু মুসলিম ও ধর্মনিরপেক্ষ মানুষজন।