পুবের কলম,ওয়েব ডেস্ক: কেন্দ্রের অর্ডিন্যান্স বিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেজরিওয়াল। ১৯ মে প্রথম এটি সামনে আনে বিজেপির নেতৃত্বে থাকা কেন্দ্রীয় সরকার। অর্ডিন্যান্সটিতে বলা হয়েছে দিল্লির গ্রুপ এ অফিসারদের বদলি এবং নানারকম পদক্ষেপ নিয়ন্ত্রণ করার কথা।
আরও পড়ুন:
প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনকি বাংলায় এসে মমতা ব্যানার্জির সঙ্গেও এই নিয়ে আলোচনা করেন তিনি। জানান, এই বিলের বিরুদ্ধে সারা দেশকে একসঙ্গে আনতে চান তিনি। এমনকি প্রতিবাদ মিছিল করা হয় এই বিলের বিরুদ্ধে।