পুবের কলম,ওয়েবডেস্ক: উচ্চ বর্ণের মেয়েদের অশালীন কটূক্তি করার অভিযোগে গ্রেফতার ৫ দলিত। ওই দলিত নাবালকদের বেধড়ক মারধরের অভিযোগে গ্রেফতার আরও ৬ জন উচ্চবর্ণের যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায়। উক্ত ঘটনায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে বলে খবর । ঘটনার জেরে স্থানীয় এলাকায় অতিরিক্ত পুলিশ বাহীনি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার ঘটনাটি ঘটেছে গুরলা গ্রামে। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা গেছে।আরও পড়ুন:
মেয়েগুলির অভিযোগের ভিত্তিতে ওই ৫ জন দলিত নাবালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এবং ওই ছেলে গুলিকে মারধরের অভিযোগে ছয়জন উচ্চবর্ণের ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দলিত সম্প্রদায়ের কিছু নাবালক ছেলে উচ্চ বর্ণের কিছু যুবতীকে অশালীন মন্তব্য করায় তাঁদের মারতে উদ্যত হয় উচ্চ বর্ণের কিছু যুবক।
উভয়ের মধ্যে তীব্র গোলমাল বাঁধে। তারপর টেনে হিঁচড়ে স্থানীয় পুলিশ থানায় নিয়ে যাওয়া হয় দলিত নাবালকদের। অভিযোগের ভিত্তিতে আটক করা হয় তাঁদের।আরও পড়ুন:
ওই নাবালিকারাও থানায় এসে অভিযোগ দায়ের করে। পাঁচ ছেলের বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইন এবং ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) প্রাসঙ্গিক বিধানের অধীনে একটি মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন:
অন্যদিকে মারধর করা ছেলেদের ডাক্তারি পরীক্ষার পরে, আইপিসি এবং তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের বিধানের অধীনে উচ্চ বর্ণের পাঁচজন চিহ্নিত এবং অন্যান্য অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলাও নথিভুক্ত করা হয়েছে।