আরও পড়ুন:
মাসের পর মাস প্রকাশ্যে তীব্র বাকযুদ্ধ ও রাজনৈতিক বিরোধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি প্রথমবার সামনাসামনি বৈঠকে বসে তৈরি করলেন নতুন অধ্যায়। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতাই ছিলেন হাস্যোজ্জ্বল এবং একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ। নিউইয়র্ক শহরের অপরাধ দমন ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন তাঁরা।
আরও পড়ুন:
রাজনৈতিক দল, মতাদর্শ ও প্রজন্মগতভাবে দুই প্রান্তে থাকা ট্রাম্প ও মামদানির মধ্যে বৈঠকে আশ্চর্য রকমের সখ্য দেখা যায়।
বৈঠকের এক পর্যায়ে মামদানির পাশে গিয়ে ট্রাম্প হাত চাপড়ে শুভেচ্ছা জানান—যে ট্রাম্প কিছুদিন আগেও তাঁকে ‘কমিউনিস্ট’ বলে ব্যঙ্গ করেছিলেন। বৈঠক শেষে ট্রাম্প বলেন, প্রত্যাশার চেয়েও বেশি বিষয়ে একমত হতে পেরেছেন তাঁরা। মামদানি জানান, মতপার্থক্য থাকা সত্ত্বেও নিউইয়র্কবাসীর সেবা করার অভিন্ন লক্ষ্য নিয়েই তাঁদের আলোচনা হয়েছে। ট্রাম্পও বলেন, মামদানি যত ভালো কাজ করবেন, তিনি ততই খুশি হবেন। দুই নেতার এই অপ্রত্যাশিত সৌহার্দ্যপূর্ণ বৈঠক রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিয়েছে।