১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর নিয়ম, ৪২ দেশের নাগরিকদের সোশ্যাল মিডিয়া–সহ ব্যক্তিগত তথ্য যাচাই হতে পারে

যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিদেশি পর্যটকদের জন্য আরও কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাব করেছে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর (সিবিপি)। নতুন প্রস্তাব অনুযায়ী, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো ভিসা মওকুফ সুবিধাপ্রাপ্ত (ভিসা ওয়েভার প্রোগ্রাম) ৪২ দেশের নাগরিকদের আগামী দিনে যুক্তরাষ্ট্রে যেতে হলে গত পাঁচ বছরের সামাজিক মাধ্যমের ব্যবহার ও গত ১০ বছরের ইমেইল ঠিকানা–সহ ব্যাপক ব্যক্তিগত তথ্য প্রদান করতে হতে পারে।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানায়, মঙ্গলবার ফেডারেল রেজিস্টারে প্রকাশিত নথিতে সিবিপি উল্লেখ করেছে—ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) ফর্মে বাবা-মা, জীবনসঙ্গী, ভাইবোন ও সন্তানদের নাম, জন্মতারিখ, জন্মস্থান ও আবাসিক ঠিকানা পর্যন্ত যুক্ত করার কথা বিবেচনা করা হচ্ছে। বর্তমানে এসব দেশের নাগরিকরা ইএসটিএ–র মাধ্যমে ভিসা ছাড়াই সর্বোচ্চ ৯০ দিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতি পান।

আগেও যুক্তরাষ্ট্র এইচ-১বি, শিক্ষার্থী ও গবেষক ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে একই ধরনের সামাজিক মাধ্যম যাচাই চালু করেছে। পাশাপাশি সরকার নতুন ২৫০ ডলারের ‘ভিসা ইনটিগ্রিটি ফি’ চালুর কথাও ভাবছে, যদিও ভিসা মওকুফপ্রাপ্ত দেশগুলোর নাগরিকদের এ ফি দিতে হবে না।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

প্রয়াত প্রখ্যাত মুসলিম শিক্ষাবিদ ড. মানজুর আলম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর নিয়ম, ৪২ দেশের নাগরিকদের সোশ্যাল মিডিয়া–সহ ব্যক্তিগত তথ্য যাচাই হতে পারে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার