১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনকে সমর্থন করে আইসিসির কোপে পড়া উসমান খোয়াজা পাশে পেলেন প্রোটিয়া তারকাকে

পুবের কলম ওয়েব ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত   ফিলিস্তিনের সাধারণ মানুষগুলির প্রতি সংহতি জানাতে গিয়ে বারে বারে আইসিসির বাধার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খোয়াজা। ক্রিকেটের ময়দানে ইসরাইলকে সমালোচনা করে ফিলিস্তিনকে সমর্থন দেওয়া নিয়ে খোয়াজার সঙ্গে মতবিরোধ লেগেই রয়েছে বিশ্বক্রিকেট নিয়ামক সংস্থার। এবার সেই লড়াইয়ে পাক বংশোদ্ভূত অজি তারকা খোয়াজাকে পাশে পেলেন দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার তাবরাইজ শামসিকে।

পাকিস্তানের বিপক্ষে পারথ টেস্টে ফিলিস্তিনের সমর্থনে বিশেষ জুতো পরে খেলার পরিকল্পনা করেছিলেন উসমান খোয়াজা। ফিলিস্তিনের সমর্থনে তার সেই জুতোয় লেখা ছিল ‘সব জীবনের মূল্য সমান’ এবং ‘স্বাধীনতা একটি মানবাধিকার’।

আইসিসির আপত্তিতে শেষ পর্যন্ত পারথ টেস্টে তিনি সেই জুতো পরে খেলতে পারেননি। যার প্রতিবাদে তিনি ওই ম্যাচে কালো আর্মব্যান্ড পরে নেমেছিলেন। পরবর্তীতে ওই কাণ্ডের জন্য খোয়াজাকে ডেকে ভর্ৎসনা করে আইসিসি। কেন তিনি বিনা অনুমতিতে আর্মব্যান্ড পরে মাঠে খেলতে নেমেছিলেন, সেটাও জানতে চেয়েছিলেন তারা।

খোয়াজার জুতোয় ফিলিস্তিনের সমর্থনে বিশেষ স্লোগান সম্পর্কে শামসি জানিয়েছেন, ‘উসমান খোয়াজা যেটা করছেন, আইসিসি তাতে সমস্যা তুলে ধরছে। আমি চাই আইসিসি ব্যাখ্যা করুক পরিবার হারানো, ঘরছাড়া, অভুক্ত মানুষগুলির হয়ে খোয়াজা কথা বলে ঠিক কী ভুল করেছে। কেন সবার জন্য এক নিয়ম নয়? বিশ্বের বহু ক্রিকেটার ব্ল্যাক লাইভস ম্যাটার (কৃষ্ণাঙ্গদের আন্দোলন)-এর সমর্থনে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ টিমের খেলোয়াড়রা এখনও তাঁদের কলারে এই সংবলিত লোগো ব্যবহার করেন। মারনাস লাবুশানের ব্যাটে এখনও একটি স্টাইলাইজড ধর্মীয় ঈগল রয়েছে, যেটা তার প্রিয় বাইবেলের শ্লোকের প্রতিনিধিত্ব করে। তাহলে খোয়াজার ক্ষেত্রে নিয়ম আলাদা হবে কেন? আইসিসির উচিত, এর ব্যাখ্যা দেওয়া।’

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিলিস্তিনকে সমর্থন করে আইসিসির কোপে পড়া উসমান খোয়াজা পাশে পেলেন প্রোটিয়া তারকাকে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার