পুবের কলম, ওয়েবডেস্ক: জ্বলছে নৈনিতালের জঙ্গল। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে উত্তরাখণ্ড সরকার। একইসঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে ভারতীয় বায়ুসেনা। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, নৈনিতালে দাবানল এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাইকোর্ট কলোনির লাগোয়া নৈনিতালের জঙ্গলের দাবানল নিয়ন্ত্রণে আনতে এমআই ১৭–ভি ফাইভ হেলিকপ্টারের মাধ্যমে জল ঢালার কাজ শুরু হয়েছে।
এই দাবানল চিন্তা বাড়িয়েছে পাশের ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটি।আরও পড়ুন:
প্রশাসন সূত্রে খবর, শেষ ২৪ ঘন্টায় ৩১টি নতুন দাবানলের খবর পাওয়া গিয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩.৩৪ হেক্টর জঙ্গল। ২০২৩ সালের ১ নভেম্বর থেকে এখনও পর্যন্ত ৫৭৫টি দাবানলের ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৮৯.৮৯ হেক্টর জঙ্গল।