পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরকাশী টানেল বিপর্যয় নিয়ে শ্রমিকদের উদ্ধার কখন হবে, কিভাবে হচ্ছে সেই নিয়ে বিস্তারিত এক সাংবাদিক বৈঠক করে সমস্ত তথ্য জানাল এনডিএমএ।
আরও পড়ুন:
সাংবাদিক বৈঠকে এনডিএমএ জানায়, এখনো ৫৮ মিটার দূরে দাঁড়িয়ে আছি, শ্রমিকদের কাছে যেতে আরও ২ মিটার বাকি। উদ্ধার সম্পন্ন হলে তবে আমরা একে সাফল্য বলতে পারি। খুব সতর্কভাবে কাজ চালানো হচ্ছে।
কারণ ভিতরে শ্রমিক আর বাইরে যারা কাজ করছেন তাদের সকলেরে নিরাপত্তার দিক দেখতে হবে। উদ্ধারের সময় এক এক করে শ্রমিকদের বের করা হবে। সবাইকে বের করতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে। সবাইকে বের করে আনার পর মেডিক্যাল পরীক্ষা হবে। কারণ এতদিন তাঁরা ভিতরে ছিল, রাত দিনের অবস্থা তারা বুঝতে পারেনি। বেরিয়ে এসেই তারা আলোর মধ্যে এসে পড়তে পারে।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=lZkpPzeDaGs
আরও পড়ুন:
এনডিএমএ জানায়, মানুষের কাছে যেন ভুল বার্তা ছড়িয়ে না পড়ে।
উদ্ধারের পর ৩০ কিলোমিটার দূরে স্বাস্থ্যকেন্দ্রের নিয়ে যাওয়া হবে। চপার প্রস্তুত আছে। শ্রমিকদের বের করে আনার পর, তাদের অবস্থা দেখে হেলিকপ্টারে করে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হতে পারে। কিন্তু হেলিকপ্টার বিকেল সাড়ে ৪ টে বেজে গেলে আর উড়বে না। এছাড়াও শ্রমিকদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য গ্রিন করিডরের ব্যবস্থা করা হয়েছে। এদিন এনডিএমএ-এর তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য পুলিশ, ম্যানুয়াল ড্রিলিং, মনিটারিং করার জন্য থাকা সমস্ত কর্মীদের এদিন ধন্যবাদ জানানো হয়।আরও পড়ুন: