পুবের কলম, ওয়েবডেস্ক: চৌরাস্তায় দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পর ফের ঠাকুরপুকুরে দুর্ঘটনা। একটি ট্যাক্সি ঠাকুরপুকুরের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ১০ বছরে স্কুল ছাত্রকে ধাক্কা মারে।
আরও পড়ুন:
ট্যাক্সিটি হরিদেবপুর থেকে জেমস লং সরণীর দিকে যাচ্ছিল।
হরিদেবপুর থানার এক এএসআই সেই সময় ঘটনাস্থলে ডিউটিতে ছিলেন। তিনি দূর থেকে দেখতে পেয়েই ছুটে এসে ওই আহত বালককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত ট্যাক্সিটি করে বালককে হাসপাতালে নিয়ে যান ওই এএসআই। এ যাত্রায় এএসআই' এর তৎপরতায় আহত বালককে উদ্ধার করা হলেও ফের প্রশ্নের মুখে মানুষের নিরাপত্তা।