https://twitter.com/aapkadharam/status/1520804457466183682?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1520804457466183682%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Famar-ebangla.com%2FDharmendra-admitted-to-Mumbai-hospital-with-back-pain-now-back-home
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ কিংবদন্তী বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে ছড়িয়ে পড়েছিল উদ্বেগ। চার দিন হাসপাতালে কাটিয়ে রবিবার রাতেই ছাড়া পেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। পিঠে ব্যথা নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের ধারণা, ব্যায়াম করতে গিয়েই কোনও ভাবে হয়তো পিঠে চোট পেয়েছিলেন। চার দিন ধরে চিকিৎসা চলার পর এখন অনেকটাই যন্ত্রণামুক্ত। ধর্মেন্দ্র অবশ্য জানিয়েছেন, তিনি রুটিন চেকআপে হাসপাতালে গিয়েছিলেন।
আরও পড়ুন:
বাড়ি ফিরে রবিবার অনুরাগীদের উদ্দেশে ট্যুইট করেন ধর্মেন্দ্র। জানান, পিঠের পেশিতে টান ধরেছিল। যে কারণে তাঁকে ভুগতে হচ্ছিল। তাই বাধ্য হয়ে হাসপাতালে গিয়েছিলেন। পিঠে ব্যথার কারণে গত চার দিন তাঁকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তাঁর বার্তা, ‘যাই হোক, আপনাদের শুভকামনা ও আশীর্বাদ নিয়ে ফিরে এসেছি। তাই, চিন্তা করবেন না।
এখন আমি খুব সাবধানে থাকব।”আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত আ্যকটিভ এই বলিউড অভিনেতা। কিন্তু বেশ কিছুদিন তাঁকে দেখা যাচ্ছেনা সোশ্যাল মিডিয়ায়। তখনই সামনে আসে অসুস্থতার আশংকা।যদিও এই বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। কিছুদিনের মধ্যেই তাঁকে হয়ত লাইট ক্যামেরা, আ্যকশনের জগতে ফিরতে দেখা যাবে।সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত আ্যকটিভ এই বলিউড অভিনেতা।
কিন্তু বেশ কিছুদিন তাঁকে দেখা যাচ্ছিল না সোশ্যাল মিডিয়ায়। তখনই সামনে আসে অসুস্থতার আশংকা।যদিও এই বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। কিছুদিনের মধ্যেই তাঁকে হয়ত লাইট ক্যামেরা, আ্যকশনের জগতে ফিরতে দেখা যাবে।ধর্মেন্দ্রকে দেখা যাবে ‘আপন’ ছবির সিক্যুয়েলে। এই ছবিতে দেওল পরিবারের তিন প্রজন্মকে একসঙ্গে দেখা যাবে। সানি ও ববি ছাড়াও এই ছবিতে থাকছেন সানি-পুত্র করণ দেওল। এছাড়াও রণবীর সিং ও আলিয়া ভাটের সঙ্গে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবিতেও থাকছেন ধর্মেন্দ্র। ৪৮ বছর পর জয়া বচ্চনের সঙ্গে স্ক্রিন ভাগ করার কথা ধর্মেন্দ্র।আরও পড়ুন: