০৬ মার্চ ২০২৬, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ উপরাষ্ট্রপতি নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

আজ উপরাষ্ট্রপতি নির্বাচন। হঠাৎ অবসর নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তাঁর উত্তরসূরি বেছে নিতে আজ, মঙ্গলবার, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। সন্ধ্যা ৬টায় শুরু হবে গণনা, রাতেই জানা যাবে দেশের নতুন উপরাষ্ট্রপতির নাম।

ভোট ঘিরে সমানে প্রস্তুতি নিয়েছে এনডিএ ও ইন্ডিয়া জোট। সাংসদদের মক পোল করিয়ে ভোটদানের কৌশল শেখানো হয়েছে। কারণ এবারের অঙ্ক কঠিন—সরকার ও বিরোধী শিবিরের ব্যবধান অনেকটাই কম, ফলে ক্রস ভোটের আশঙ্কা প্রবল। ইতিমধ্যেই বিআরএস ও বিজেডি জানিয়েছে, তারা নির্বাচনে অংশ নেবে না।
পূর্ববর্তী নির্বাচনে বিজেপির লোকসভায় ৩০২ সাংসদ ছিল, এবার কমে হয়েছে ২৩৫। ফলে নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডু, চিরাগ পাসোয়ানদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, ইন্ডিয়া জোট এবার আগের তুলনায় শক্তিশালী—কংগ্রেস, তৃণমূল, ডিএমকে ও সমাজবাদী পার্টির আসন বেড়েছে প্রায় দ্বিগুণ।
গোপন ব্যালটে ভোট হওয়ায় দু’পক্ষই আশঙ্কায় রয়েছে ক্রস ভোট নিয়ে। দক্ষিণী আবেগকে সামনে রেখে উভয় জোটই দক্ষিণ ভারতীয় প্রার্থী দিয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

কর্নাটকে নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার: বাজেটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ উপরাষ্ট্রপতি নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার