পুবের কলম,ওয়েবডেস্ক: ভালোই ভালোই বিজেপিকে ভোট দিন। না হলে বুলডোজার যাবে বাড়িতে। ভোট দিলে ঘর বানিয়ে দেব, না হলে ভালো ট্রিটমেন্ট জানা আছে আমাদের। নির্বাচনী প্রচারে গিয়ে ভোটারদের রীতিমতো হুমকি দিলেন বিজেপি বিধায়ক বিজয় মল্লাকার। উল্লেখ্য, অসমের বিজেপি সাংসদ প্রার্থী কৃপানাথ মাল্লারের হয়ে প্রচারে নেমে এমনটাই মন্তব্য করেছেন ওই বিধায়ক। বুলডোজার নিয়ে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে বিজেপিকে।
বিশেষ করে গোবলয়ের রাজ্যগুলিতে। কিন্তু এরপরও গেরুয়া শিবির যে তাদের নীতি থেকে সরতে রাজি নয়, তা ফের একবার স্পষ্ট করে দিলেন বিজেপি নেতা বিজয় মল্লাকার।আরও পড়ুন:
https://twitter.com/HateDetectors/status/1780620419919188088?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1780620419919188088%7Ctwgr%5Ec0fe864c49fb4f217f34315300aa358dcc9814e9%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Fvote-for-bjp-or-face-bulldozer-action-assam-mla-threatens-voters-3010787%2F
আরও পড়ুন:
আজ থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট। তার ঠিক আগেই বিজেপি বিধায়কের ভিডিয়ো ভাইরাল হল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে বিজয় মল্লাকারকে বলতে শোনা গিয়েছে, বিজেপিকেই ভোট দেবেন।
তাহলে অনেক সুবিধা পাবেন। আর না ভোট দিলে তৈরি থাকুন। বুলডোজার খুব তাড়াতাড়ি আপনাদের বাড়িতে পৌঁছাবে। স্বাভাবিক ভাবেই তাঁর এহেন মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে অপরাধীদের দমন করে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলা হয়। আর সেক্ষেত্রে অপরাধের অভিযুক্তদের বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দেওয়াও খুব পরিচিত ঘটনা। সেই বুলডোজারের ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করল বিজেপি বলেই অভিযোগ উঠল। এহেন হুঁশিয়ারির বিরুদ্ধে পালটা দিয়েছে কংগ্রেসও। জানিয়েছে, নিজের ভাষায় সংযম আনুক উনি। মানুষ কিন্তু নির্বাচনে ওঁকে উত্তর দেবে। বিজেপির এই বুলডোজার সংস্কৃতি প্রথম দেখা গিয়েছিল যোগীরাজ্যে। তারপর ধীরে ধীরে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পরে দেশজুড়ে।