পুবের কলম, ওয়েবডেস্ক: আজ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। লোকসভার ৯৩ আসনে প্রার্থী নির্বাচনে এ দফায় ভোট দিচ্ছেন ১৭ কোটি ২০ লক্ষ ভোটার। এক কথায় আজ হেভিওয়েট ভোট। এই ৯৩টি আসনের জন্য ১৩০০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১২০ জন মহিলা প্রার্থী আছেন।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাতসহ ১১টি রাজ্যে ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সকাল ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনতাকে ভোটদানে উৎসাহিত করতে, আঙুলে ভোটের কালির ছাপ দেখান তিনি । নিজের ভোট দিতে আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন অমিত শাহ।
জনগণকে ভোটদানে উৎসাহিত করে এক্স হ্যান্ডেলে ট্যুইট করে মোদি লেখেন, ‘বাংলায় তিনি লিখেছেন, "আজকের এই পর্বের নির্বাচনে যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের সকলের কাছে রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের আর্জি জানাচ্ছি। তাঁদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই নির্বাচনকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে।"#WATCH | Prime Minister Narendra Modi casts his vote for #LokSabhaElections2024 at Nishan Higher Secondary School in Ahmedabad, Gujarat pic.twitter.com/i057pygTkJ
— ANI (@ANI)