পুবের কলম, ওয়েবডেস্ক: বালাদেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের লাইন। বেশিরভাগ কেন্দ্রের বাইরে মহিলা ভোটারদের সংখ্যা বেশি। সকাল ৮ টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টে পর্যন্ত।
এদিকে ভোট বর্জনের ডাক দিয়ে নির্বাচনের আগে ও পরে ৪৮ ঘণ্টার বনধের ডাক দিয়ছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)। কার্যত শূনশান রাস্তা। রিকশা ছাড়া সেইভাবে গাড়ি ঘোড়া চলছে না। ভোটাররা কার্যত হেঁটে ও রিকশায় ভোটকেন্দ্রে পৌঁছচ্ছে।আরও পড়ুন:
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শনিবার মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ও মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকলেও ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন করতে গণপরিবহন চলাচলে কোন বিধিনিষেধ নেই। কিন্তু রাস্তায় বাস-গাড়ির দেখা নেই। সমস্যা পড়েছেন ভোটাররা।
আরও পড়ুন:
যদিও ভোটের দিনকে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপিসহ বেশ কয়েকটি সমমনা দল ভোট বর্জন করে আজ গণকারফিউ পালন করছে। সকালে রাজধানীর বাংলামোটর, কারওয়ান বাজার, পান্থপথ, শাহবাগ, কাকরাইল ও পল্টন শহর বনধের চিত্র ধরা পড়েছে।