পুবের কলম ওয়েবডেস্ক: সউদি আরবের জেদ্দায় অবস্থিত জেদ্দা ইন্টারন্যাশনাল স্কুলে ভারতের মুখ উজ্জ্বল করেছে ওয়ালিদ হাকিম। বর্তমানে জেদ্দায় বসবাস করছেন এই ভারতীয় ওয়ালিদ ।এবার তার লক্ষ্য আমেরিকা পড়াশোনা করতে যাওয়া। তারই প্রস্তুতি চলছে।
শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের শতবর্ষ প্রাচীন সংগঠন জমিয়তে উলামা বাংলার পক্ষ থেকে এবং সভাপতি ইমরান উদ্দিন সিদ্দিকী এবং সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেনের উদ্যোগে মুখ্য নির্দেশক ডাঃ কবির আহমেদ মক্কায় অবস্থিত ক্লক টাওয়ারে ওয়ালিদকে সংবর্ধনা দেন। উপস্থিত ছিলেন শাজাহান আলী মোল্লা (লাল্টু হাজী) ওয়ালিদের আব্বা হাকিমুল ইসলাম।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ওয়ালিদ হাকিম সিবিএসসিএর মাধ্যমিক পরীক্ষায় ৯৪ শতাংশ নম্বর পেয়ে নজির গড়েছে ।আল কুরআনে হাফেজ ওয়ালিদ।
তাঁর মা ফাতেমা খাতুন এর কাছেই পড়াশোনা করত সে । তাঁর আব্বা হাকিমুল ইসলাম ক্লক টাওয়ারে আল রাইয়ান হোটেলের চিফ ফুড অফিসার। ডা. কবির আহমেদ জানান, জমিয়ত উলামায়ে বাংলা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করে। ওয়ালিদের ফলাফলে অত্যন্ত খুশি। আগামীতে দেশের মুখ উজ্জ্বল করবে এই প্রত্যাশা রাখে জমিয়তে উলামা বাংলা বলে তিনি মন্তব্য করেন।