পুবের কলম,ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচন। শাসক বনাম বিরোধী তরজা তুঙ্গে। এই আবহে শনিবার রাজ্যের রামনাথপুরে নির্বাচনী প্রচারে যান স্ট্যালিন পুত্র উদয়নিধি। সেখানে নরেন্দ্র মোদিকে একচোট আক্রমণ শানান তিনি। এমনকি ২৮ পয়সার প্রধানমন্ত্রী বলেও তোপ দাগেন।
আরও পড়ুন:
জানান, তামিলনাড়ুর মতো রাজ্যের কর বাবদ দেওয়া প্রতি ১ টাকায় মাত্র ২৮ পয়সা ফেরত দিয়েছে কেন্দ্রীয় সরকার।
যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলি আরও বেশি অর্থ পায়। বিরোধী রাজ্যগুলির সঙ্গে বৈষম্য করা হচ্ছে।শনিবার রীতিমতো আক্রমণাত্মক মেজাজে ছিলেন ডিএমকে নেতা। এদিন তিনি আরও বএলন, দক্ষিণে ওঁদের হাত শক্ত নয়। এখানে সবাই শিক্ষিত। ওঁদের মেরুকরণের রাজনীতিতে পা মাড়ায় না।
তাই এখানকার শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করতে জাতীয় শিক্ষা নীতি নিয়ে এসেছে। ওরা বিজেপি ও অবিজেপি রাজগুলির মধ্যে স্পষ্টতই ফারাক করে। রাজ্যের বকেয়া টাকা না দিয়ে কেন্দ্র তামিলনাড়ুর সঙ্গে বঞ্চনা করছে বলেও অভিযোগ করেন উদয়নিধি। আর সেই বঞ্চনার জন্যই উন্নয়নমূলক প্রকল্পগুলি আটকে রয়েছে। মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা বন্ধ করে দিয়ে রাজ্যের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করছে কেন্দ্র। দক্ষিণের উন্নতি ওরা সহ্য করতে পারে না। তাই এই সব কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার।আরও পড়ুন:
এখানেই থেমে ছিলেন না স্ট্যালিন পুত্র। সম্প্রতি মোদির তামিলনাডু সফর নিয়েও খোঁচা দেন তিনি। বলেন, শুধু ভোট আবহেও ‘তারকা’ প্রধানমন্ত্রীর মুখ আপনারা দেখতে পাবেন। এখন ঘন ঘন আসবে। কিন্তু এমনি সময় পাবেন না। কেবল নির্বাচন সামনে এলেই প্রধানমন্ত্রীর এই রাজ্যের কথা মনে পড়ে।